সড়ক দুর্ঘটনায় চুয়েট ছাত্রের মৃত্যু

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১২:৫২ PM

© সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়া চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কম্পিউটার প্রকৌশল বিভাগের শিক্ষার্থী তাহমিদ চৌধুরী নগরের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চিকিৎসাধীন অবস্থায় তাহমিদের মৃত্যু হয় বলে নিশ্চিত করেছেন চুয়েট ছাত্র কল্যাণ পরিচালক মশিউল হক।

তিনি বলেন, গত ১৫ ফেব্রুয়ারি লিচুবাগান এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয় তাহমিদ ও আরও ৩ জন। পরে আহত অবস্থায় তাকে নগরের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউ’তে ভর্তি করা হয়।

গত শনিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রাম-কাপ্তাই মহাসড়কে ট্রাকের সঙ্গে সিএনজি ট্যাক্সির সংঘর্ষে গুরুতর আহত যাত্রীদের চমেক হাসপাতালে নিয়ে আসা হয়। এসময় ফয়সাল রিদুয়ান কবির নামের একজনকে চিকিৎসক মৃত ঘোষণা করে। তাহমিদ চৌধুরী, কাজী রোসালিয়া এবং নাসিবা নাওয়ারকে আশংকাজনক অবস্থায় নগরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

 

সড়ক অবরোধ, ছাত্র-শিক্ষক অনশনসহ কয়েকদিনে যেসব ঘটনা ঘটলো বরিশ…
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপির সদস্য হলেন ইবির বৈছাআ'র আহবায়ক সুইট
  • ২০ এপ্রিল ২০২৬
এনসিপিতে যে পদ পেলেন জুনায়েদ-রাফে সালমানরা
  • ২০ এপ্রিল ২০২৬
শেকৃবিতে নিষিদ্ধ ছাত্রসংগঠন ছাত্রলীগের কমিটি ঘোষণা
  • ২০ এপ্রিল ২০২৬
‘সুরভি স্কুল’ পরিদর্শন করলেন মার্কিন বিশেষ দূত, শিশু কল্যাণ…
  • ২০ এপ্রিল ২০২৬
‘সংসদের কেনাকাটায় হরিলুট’ সংবাদ আমলে নিয়ে গঠন হচ্ছে তদন্ত ক…
  • ২০ এপ্রিল ২০২৬