হলে মোটরসাইকেল রাখলে জরিমানা বুয়েট শিক্ষার্থীদের

১৭ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ AM

© ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) আবাসিক হলে মোটরসাইকেল রাখতে পারবেন না শিক্ষার্থীরা। এছাড়া মোটরসাইকেল সরানাের নির্ধারিত সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর থেকে প্রতি মাসে তিন হাজার টাকা জরিমানা দিতে হবে। ফলে যেসব শিক্ষার্থীদের মোটরসাইকেল রয়েছে তারা বিপাকে পড়তে যাচ্ছেন।

গত ১২ ফেব্রুয়ারি আহসান উল্লা হলের প্রভোস্ট স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২২ অক্টোবর উপাচার্য সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সকল আবাসিক হলের অভ্যন্তরে কোন ধরনের মোটরসাইকেল না রাখার বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এ প্রেক্ষিতে ছাত্রকল্যাণ পরিদপ্তর অফিসে অনুষ্ঠিত গত ২৮ জানুয়রির সভায় যে সকল শিক্ষার্থী উক্ত সিদ্ধাক্তের পরেও হলে মোটরসাইকেল রাখছে তাদেরকে হল থেকে মোটরসাইকেল সরানাের বিষয়ে নির্ধারিত সময়সীমা উত্তীর্ণ হওয়ার পর থেকে প্রতি মাসে তিন হাজার টাকা জরিমানা করার সিদ্ধান্ত গৃহীত হয়।

বিজ্ঞপ্তি

 

প্রশাসনের এমন সিদ্ধান্তে বুয়েটের যেসব শিক্ষার্থীদের মোটরসাইকেল রয়েছে তাদের বিপাকে পড়তে হচ্ছে। তারা এই সিদ্ধান্তের সঙ্গে দ্বিমত পোষণ করছেন। একইসঙ্গে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো বুয়েটের আবাসিক হলেও শিক্ষার্থীদের মোটরসাইকেল রাখতে দেয়ার আহবান জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ছাত্রদের আবাসস্থলে ছাত্রদের জিনিস রাখতে দেওয়া হচ্ছে না। অথচ শিক্ষকরা ঠিকই কোয়ার্টারে তাঁদের গাড়ী রাখেন। বাংলাদেশের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মোটরসাইকেল রাখতে দেওয়া হয়। ছাত্রদের অসুবিধার কথা একবারও চিন্তা করছেন না বুয়েট কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, ঢাকার রাস্তায় মোটরসাইকেল কত জরুরি তা যে কেউ জানেন।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬