ইউজিসির নীরবতায় বশেমুরবিপ্রবিতে মশাল মিছিল

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৩ PM
ক্যাম্পাসে আন্দোলনকারীদের মশাল মিছিল

ক্যাম্পাসে আন্দোলনকারীদের মশাল মিছিল © টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) নীরবতার প্রতিবাদে মশাল মিছিল করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অনুমোদনের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা।

রবিবার সন্ধ্যা ৭ টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা চত্বর থেকে মশাল মিছিলটি শুরু হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়।

ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী কারিমুল হক জানান, ‘আমরা দীর্ঘ ১১দিন যাবৎ আন্দোলন করলেও ইউজিসি আমাদের বিষয়ে সম্পূর্ণ নীরব, তারা এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানায়নি। তাদের এই নীরবতার প্রতিবাদে এবং আমাদের জীবনে যে অন্ধকার নেমে এসেছে সেই অন্ধকার দূর করে আলো ফিরিয়ে আনতেই এই মশাল মিছিল আয়োজন করছি।’

প্রসঙ্গত, অনুমোদন না থাকায় আগামী শিক্ষাবর্ষ থেকে বিভাগটিতে কোনো শিক্ষার্থী ভর্তি না করানোর নির্দেশ প্রদান করেছে ইউজিসি। ইউজিসির নির্দেশের প্রতিবাদে ৬ ফেব্রুয়ারি রাত থেকেই প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে তেল আবিবে বিক্ষোভ, যুদ্ধ বন্ধের…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে আলোচনা শেষে যা বললেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্…
  • ১২ এপ্রিল ২০২৬
পরমাণু ইস্যুতে ইরানের কাছ থেকে ‘সুস্পষ্ট অঙ্গীকার’ চায় যুক্…
  • ১২ এপ্রিল ২০২৬
চুক্তি ছাড়াই যুক্তরাষ্ট্রে ফিরছেন জে ডি ভ্যান্স
  • ১২ এপ্রিল ২০২৬
২২৫ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সংবর্ধনা দিলো মিরসরাই শিক্ষক …
  • ১২ এপ্রিল ২০২৬
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, বাড়তে পারে তাপমাত্রা
  • ১২ এপ্রিল ২০২৬
close