যৌন নির্যাতনের ঘটনায় হাজী দানেশের শিক্ষক বরখাস্ত

১৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৫৮ AM
রমজান আলী(সংগৃহীত)

রমজান আলী(সংগৃহীত)

শিক্ষার্থীকে যৌন নির্যাতনের ঘটনায় দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুজীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রমজান আলীকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত হয়েছে। এর আগে অভিযোগ ওঠার পর সাময়িক বরখাস্ত হয় রমজান আলী । শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের ৪৮তম সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

জানা যায়, রমজান আলীর বিরুদ্ধে এক শিক্ষার্থী ২০১৭ সালের ২৩ জুলাই বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার ও পোস্ট গ্র্যাজুয়েট স্টাডিজ অনুষদের ডিন বরাবরে যৌন হয়রানির অভিযোগ আনেন। অভিযোগের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেন। রমজানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ প্রমাণিত হয়েছে মর্মে তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই শিক্ষককে সাময়িক বরখাস্ত করে। বিভিন্ন সময়ে অভিযুক্ত রমজানের স্থায়ী বহিষ্কার বা শাস্তির দাবিতে আন্দোলন করে আসছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সামাজিক সাংস্কৃতিক ব্যক্তিরা।

গতকালের রিজেন্ট বোর্ডে ২০১৯-২০ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় পরীক্ষার্থীকে উত্তরপত্র সরবরাহ করার অভিযোগে পদার্থবিজ্ঞান বিভাগের ল্যাব সহকারী আমিনুল ইসলামকে সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে। বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম ও নিয়োগ–বাণিজ্য নিয়ে গণমাধ্যমে বক্তব্য প্রদান করা, সেই বক্তব্যের সপক্ষ তথ্য–প্রমাণাদি উপস্থাপন করতে না পারার কারণে ফিশারিজ অনুষদের জুনিয়র ক্লার্ক কবিতা রায়কেও সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়েছে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬