আজ আবরারের জন্মদিন, ফাইয়াজের আবেগপূর্ণ স্ট্যাটাস

১২ ফেব্রুয়ারি ২০২০, ১২:০৪ AM

বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যার পর বেশ কয়েক মাস পার হয়েছে। আজ ১২ ফেব্রুয়ারি তার জন্মদিন। যা নিয়ে ফেসবুকে আবেগপূর্ণ স্ট্যাটাস দিয়েছে ভাই আবরার ফাইয়াজ। স্ট্যাটাসটি তুলে ধরা হলো-

‘‘১২ ফেব্রুয়ারী ১৯৯৮। রাত ৯টার কাছাকাছি। কুষ্টিয়ার একটা হাসপাতালে জন্ম হয় ‘আবরার ফাহাদ রাব্বি’র। আজকে তাঁর ২২ বছর পূর্ণ হত; কিন্তু তা তো আর হলো না।

শুনেছি ছোটবেলায় জন্মদিন করা হতো আমাদের। কিন্তু বড় হওয়ার পর কখনো হয়নি। ভাইয়া এগুলো পছন্দ করতো না। তাই সাধারনত বাড়ির ভেতরেই আমরা ৩ জন মিলে কিছু করতাম। কিন্তু বড় হওয়ার সাথে সেটা শুধুই তারিখে পরিণত হয়। আমাদের ভেতরে ভালো মিল থাকলেও কখনো লজ্জায় ভাইয়াকে জন্মদিনের উইশও করা হয়নি। ও নিজেও করতে পছন্দ করতো না। কখনো করলেও খুশি হতো কিন্তু লজ্জায় তা প্রকাশ না করে একটা সিরিয়াস ভাব নিতো। মাঝে মাঝে হয়তো আম্মু কেক কিনে আনতো; সেটাই দুইজন কাটতাম। আর আম্মু রান্না করতো কিছু।

আজ ৪ মাস হয়ে গেল ও আর নেই আমাদের মাঝে। বেঁচে থাকলে হয়তো আজকেও কিছু হতো না। হয়তো শুধু বন্ধুদের ট্রিট দিত। একসাথে কেক কাটতো। কিন্তু সময় থাকতে তো আমরা মূল্য বুঝিনা। তাই এখন এই তারিখগুলায় তোর অস্তিত্বের সাথে জড়িয়ে গেছে।
শুধু একটা কথায় বলবো- যেখানে থাকিস ভালো থাকিস ভাইয়া। কখনো তো জন্মদিনে কিছু করতে পারলাম না।’’

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬