বাবার মৃত্যুর গুজব প্রসঙ্গে আবরারের ভাই

দয়া করে একটু থামেন

১০ ফেব্রুয়ারি ২০২০, ১১:১৫ PM

© টিডিসি ফটো

ছাত্রলীগের মারধারে নিহত বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ সম্পূর্ণ সুস্থ রয়েছেন। তবে গতকাল রবিবার দুপুর থেকে তিনি মারা গেছেন বলে গুজব ছড়ানো হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এমনকি কিছু অখ্যাত অনলাইন নিউজ পোর্টাল এ খবরটি ছেপেছেন!

আজ সোমবার রাতে আবরারের ছোট ভাই আবরার ফাইয়াজ ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে জানিয়েছেন, এ ভুয়া খবর নিয়ে গতকাল থেকে তার কাছে অন্তত দুইশো কল এসেছে। ফেসবুকেও অনেকেই জানতে চেয়েছেন।

স্ট্যাটাসে আবরার ফাইয়াজ লিখেছেন, ‘ভাই রে ভাই, দোয়া চাই মাফও চাই। দয়া করে একটু থামেন। আমার আব্বু সম্পূর্ণ সুস্থ আছেন। তার কোন রকমের অসুস্থতার বিষয়ে আমি তার ছেলে কিন্তু কিছু জানি না দুর্ভাগ্যজনকভাবে। দয়া করে গুজব থেকে দূরে থাকুন। কালকে থেকে কমপক্ষে ২০০+ কল এসেছে এই বিষয় নিয়ে। ফেসবুকেতো জিজ্ঞেস করছেই। একটা সুস্থ মানুষকে এইভাবে মেরে ফেলতেছেন।সবাই শেয়ার করতেছেন। শত শত মানুষ কমেন্ট করতেছে (ইন্না-লিল্লাহ..... রাজিউন)। কি এইগুলা! এই জন্যই সরকার গুজবের বিরুদ্ধে এত কড়া পদক্ষেপ নেয়। Please avoaid this rumour.’

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬