শুধু বুয়েটে নয়, আবরারের মতো নির্যাতন আরও শিক্ষাপ্রতিষ্ঠানে হচ্ছে

০৭ ফেব্রুয়ারি ২০২০, ০৪:০৬ PM

© ফাইল ফটো

জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান বলেছেন, বুয়েটের অনেক বড় ঐতিহ্য রয়েছে। দুঃখজনকভাবে আবরার ফাহাদের হত্যাকান্ড বুয়েটের কপালে কালিমা রেখা এঁকেছে। এই ঘটনার পর জানতে পারলাম, শুধু বুয়েটের নয়; বাংলাদেশের প্রায় শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরণের নির্যাতন চলে আসছে। এটা আমাদের খুবই বিস্মিত করে। 

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) কেন্দ্রীয় খেলার মাঠে দিনব্যাপী বুয়েট এ্যালামনাইয়ের ‘গ্র্যান্ড রিইউনিয়ন-২০২০’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. আনিসুজ্জামান বলেন, দেশের সেরা এবং মেধাবী শিক্ষার্থীরাই বুয়েটসহ নানা বিশ্ববিদ্যালয়ে চান্স পায়। তাদের মাঝে যদি এই অমানবিক মানসিকতা থাকে তাহলে এই মেধা নিয়ে কি করব? আজকে এই প্রশ্ন আমাদের নিজেদের করতে হবে এবং এর জন্য পুনরাবৃত্তি না হয় সে ব্যবস্থা গ্রহণ করতে হবে।

তিনি বলেন, আমরা যারা আজকে শিক্ষার্থী রয়েছে তাদেরকে একটা মৌলিক প্রশ্ন করতে হবে, আমরা কি শুধুমাত্র পরীক্ষার খাতায় নাম্বার পাওয়ার জন্য শিক্ষা গ্রহণ করছি? আমাদের ভালো ছাত্র হওয়ার চেয়ে দায়িত্বশীল নাগরিক হওয়া বেশি জরুরি।

অনুষ্ঠানে ‍বুয়েটের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনাদের জগৎ আর আমার জগৎ অনেকখানি আলাদা। তবুও আপনারা আমাকে আহবান করেছেন এবং সম্মানের আসন দিয়েছেন সেজন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। প্রতিবছর বুয়েটে রিইউনিয়ন হয়। যখন পরস্পরের সাথে দেখা হয় তখন হৃদয় স্পন্দন হয় এবং স্মৃতি রোমন্থন হয়।

দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন এ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। বুয়েট এ্যালামনাইয়ে সভাপতি ও জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ও বুয়েট এ্যালামনাইয়ের সমন্বয়ক অধ্যাপক ড. মিজানুর রহমান। আরও বক্তব্য রাখেন বুয়েট এ্যালামনাইয়ের মহাসচিব ড. সাদিকুল ইসলাম ভূঁইয়া।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬