শিস বাজিয়ে ছাত্রীকে উত্ত্যক্ত, চাকরি খোয়ালো ২ নির্মাণ শ্রমিক

০৬ ফেব্রুয়ারি ২০২০, ০৭:৩৭ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেই দুই ছাত্রীকে উত্ত্যক্ত করার অভিযোগে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) নির্মাণাধীন একাডেমিক ভবন-৩ এর দুই নির্মাণ শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকালে এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে নোবিপ্রবি প্রক্টর ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, বিশ্ববিদ্যালয় ছাত্রীদের উত্ত্যক্তের ঘটনায় অভিযুক্তদের বহিষ্কার করে অন্যান্য শ্রমিকদের সতর্ক করে দেয়া হয়েছে। পরবর্তীতে এই রকম কোন অভিযোগ পাওয়া গেলে তাৎক্ষণিকভাবে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। তবে বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের ক্যাম্পাসে সতর্কতার সাথে চলা ফেরা করা উচিৎ বলে তিনি মনে করেন। 

জানা যায়, বিকালে নির্মাণাধীন ওই ভবনের পাশ দিয়ে যাওয়ার সময় বিশ্ববিদ্যালয়ে ২য় বর্ষের ওই দুই ছাত্রী উত্ত্যক্তের শিকার হয়। এসময় ভুক্তভোগীরা চিৎকার করলে আশেপাশে থাকা অন্যান্য শিক্ষার্থীরা এগিয়ে আসে। পরবর্তীতে তাদের সহযোগিতায় অভিযুক্তদের বিশ্ববিদ্যালয় প্রশাসনের হাতে তুলে দেয়া হয়।

ভুক্তভোগীরা জানান, একটি সামাজিক সংগঠনের জরুরী মিটিং শেষে পুকুর পাড় হতে নির্মাণাধীন একাডেমিক-৩ হয়ে আসেন তারা। এসময় দুই শ্রমিক তাদের দেখে শিস বাজায়। এসময় তারা পিছনে ফিরে তাকালে আরও উত্যক্ত করার চেষ্টা করে দুই শ্রমিক। এমতাবস্থায় চিৎকার করলে শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়।

পরে দুজনকে প্রক্টর অফিসে নিয়ে আসা হলে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল টিম দীর্ঘ সময় ধরে তাদের জিজ্ঞাসাবাদ করেন। পরবর্তীতে প্রক্টর তাদের কর্মস্থল হতে বহিষ্কার করেন। এসময় পরবর্তীতে অন্য কোন ছাত্রী যেন এরকম ঘটনার শিকার না হয়, সেই জন্য সকল শ্রমিককে ডেকে আনা হয়। বিশ্ববিদ্যালয়ের সকল জায়গায় যাওয়া নিষিদ্ধ করে নির্দিষ্ট কিছু স্থান বেঁধে দেয় প্রক্টর।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬