বুয়েট এলামনাইয়ের গ্র্যান্ড রিইউনিয়ন শুক্রবার

০৫ ফেব্রুয়ারি ২০২০, ০৪:২৫ PM

© লোগো

আগামী শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দিনব্যাপী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) খেলার মাঠে বুয়েট এ্যালামনাই এর গ্র্যান্ড রিইউনিয়ন-২০২০ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন বুয়েট এ্যালামনাইয়ের প্রধান পৃষ্ঠপোষক ও বুয়েটের উপাচার্য অধ্যাপক ড. সাইফুল ইসলাম। আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বুয়েট এলামনাইয়ের সভাপতি জাতীয় অধ্যাপক ড. জামিলুর রেজা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত ভাষণ দিবেন বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক ও বুয়েট এলামনাই এর সমন্বয়ক অধ্যাপক ডঃ মিজানুর রহমান। আরও বক্তব্য করবেন বুয়েট এলামনাইয়ের মহাসচিব ড. সাদিকুল ইসলাম ভূঁইয়া। মূল বক্তৃতা পুনর্মিলনী ২০২০; ‘আশা-হতাশা-ভালবাসার বুয়েট’ উপস্থাপন করবেন অধ্যাপক আইনুন নিশাত।

এই আয়োজনে হাজারো প্রকৌশলীসহ প্রায় ৩ হাজার গণ্যমান্য অতিথি অংশ নিবেন। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে আরও থাকবে স্মৃতিচারণ, স্পোস্টর্স, গেমস, আপ্যায়ন ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬