মুজিববর্ষ উপলক্ষে নোবিপ্রবিতে ক্রীড়া প্রতিযোগিতা শুরু

০৫ ফেব্রুয়ারি ২০২০, ১২:৩৯ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী (মুজিববর্ষ) উপলক্ষে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ছাত্র-ছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী ব্যাডমিন্টন ও ভলিবল প্রতিযোগিতা ২০১৯-২০ এর উদ্ধোধন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শরীরচর্চা শিক্ষা বিভাগ এর আয়োজন করে।

আজ বুধবার (৫ জানুয়ারি) নোবিপ্রবি অডিটোরিয়ামের সম্মুখ মাঠে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. মো. দিদার উল আলম এই টুর্নামেন্টের উদ্ধোধন ঘোষণা করেন।

এসময় তিনি বলেন, মানুষের ছোঁয়ায় খেলা হচ্ছে এমন একটি মাধ্যমে যার মধ্য দিয়ে ব্যক্তিজীবনে শৃঙ্খলা আনা যায়। শৃঙ্খলা এবং সময়ানুবর্তিতা খেলাধুলা থেকে শেখার কথা উল্লেখ করে এসময় তিনি লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরত্ব দেওয়ার প্রতি শিক্ষার্থীদের উৎসাহিত করেন।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকাসহ অতিথিরা বিশ্ববিদ্যালয়ের ও বিভিন্ন বিভাগের পতাকা উত্তোলন করেন। পরবর্তীতে কবুতর উড়িয়ে মুজিববর্ষ উপলক্ষে ক্রীড়া প্রতিযোগিতার উদ্ধোধন করেন।

খেলা শুরুর আগে মাঠে গিয়ে উদ্ধোধনী ম্যাচের দুই বিভাগের খেলোয়াড়দের সাথে পরিচিত হন উপাচার্য। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন নোবিপ্রবি কোষাধ্যক্ষ ড. মোহাম্মদ ফারুক উদ্দিন, রেজিস্ট্রার ড. আবুল হোসেন, শরীরচর্চা শিক্ষা বিভাগের পরিচালক ড. গাজী মো. মহসীন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক আফসানা মৌসুমিসহ বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীরা।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬