বুয়েটের শূন্য আসনে ভর্তি হতে পারবেন যারা

০৪ ফেব্রুয়ারি ২০২০, ০৮:৩২ PM

© ফাইল ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের স্নাতক শ্রেণীতে শূন্য থাকা আসনে ভর্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। আগ্রহীরা ভর্তি নিশ্চিতঃকরণের জন্য আগামী ১১ তারিখ সকাল ১০টায় বুয়েটে উপস্থিত হয়ে স্বাক্ষর করতে হবে। তবে কোন দলিলাদি (শিক্ষাগত যোগ্যতার সনদ) সঙ্গে নিয়ে আসতে হবে না।

আজ মঙ্গলবার বুয়েট থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি ইচ্ছুক ছাত্র-ছাত্রী যারা ইতিপূর্বে বিভাগ নির্বাচন অপশন ফরম পূরণ করেছে, কিন্তু ভর্তির জন্য প্রথম উপস্থিতির নির্ধারিত তারিখে অনুপস্থিত ছিল তারা বর্তমানে শূন্য থাকা আসনে ভর্তি হতে পারবেন।

প্রকৌশল বিভাগসমূহ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগে ভর্তি পরীক্ষায় প্রার্থীর মেধা মান ০১- ১৩০০ পর্যন্ত শিক্ষার্থীরা এটার আওতাভূক্ত।

প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগ্রহীরা ভর্তি নিশ্চিতঃকরণের জন্য আগামী ১১ তারিখ সকাল ১০টায় বুয়েটে উপস্থিত হয়ে স্বাক্ষর করতে হবে। কোন দলিলাদি (শিক্ষাগত যোগ্যতার সনদ) নিয়ে আসতে হবে না, তবে ইতিপূর্বে প্রথম উপস্থিতির তারিখে অনুপস্থিত থাকার যৌক্তিক কারণ উল্লেখপূর্বক সভাপতি, ভর্তি কমিটি বরাবর একটি আবেদনপত্র সঙ্গে নিয়ে আসতে হবে। এইদিন কেউ অনুপস্থিত থাকলে তার ভর্তির যোগ্যতা বাতিল বলে গণ্য হবে। বিস্তারিত বুয়েটের ওয়েব সাইটে পাওয়া যাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬