তাণ্ডবের দগদগে ক্ষত বশেমুবিপ্রবির শ্রেণিকক্ষে

০২ ফেব্রুয়ারি ২০২০, ১০:২৫ PM

© টিডিসি ফটো

ঘন্টা কয়েক আগেও যেসব শ্রেণিকক্ষ পূর্ণ ছিলো শিক্ষার্থীদের উচ্ছলতায়, একদল শিক্ষার্থীর তান্ডবে ঘন্টার ব্যবধানে তা হয়ে উঠেছে ভাঙা কাঁচের টুকরোয়। শ্রেণিকক্ষে তাদের তাণ্ডবের দগদগে ক্ষত এখনও রয়ে গেছে।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রবিবার (২ ফেব্রুয়ারি) দুপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুবিপ্রবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং আইন বিভাগের শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় আইন বিভাগসহ মোট ৬টি বিভাগের ৬টি শ্রেণিকক্ষ ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয় বিভাগের অন্তত ২৫ শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

ঘটনার পর সরেজমিনে গিয়ে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের একুশে ফেব্রুয়ারি গ্রন্থাগার সংলগ্ন টিনশেড-১ ভবনের সর্বত্র ছড়িয়ে রয়েছে ভাঙা কাঁচ ও ইটের টুকরো। ভবনটিতে অবস্থিত ৬টি শ্রেণিকক্ষের সবগুলোর জানালার থাই গ্লাস ভাঙা। শিক্ষার্থীরা জানান, দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষের জেরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিকেল ৫টায় এ ভাঙচুর চালায়।

আইন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে এ ধরণের ঘটনা প্রত্যাশা করেনা। এমনিতেই এ বিশ্ববিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট রয়েছে, থাকলেও পর্যাপ্ত সুযোগ সুবিধা নেই। যতটুকু সুযোগ-সুবিধা রয়েছে সেটিও যদি ক্ষতিগ্রস্থ হয় তাহলেতো শিক্ষাকার্যক্রম চালানো কঠিন হয়ে যাবে।

এ বিষয়ে আইন বিভাগের শিক্ষক উম্মে হাবিবা মৌ বলেন, শ্রেণিকক্ষের ভেতরে আমাদের প্রায় শতাধিক শিক্ষার্থী অবস্থান করছিলো এবং আমরা চারজন শিক্ষক শ্রেণিকক্ষের বাইরে ছিলাম। হঠাৎ রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা রড, লাঠি, ইটসহ আমাদের শ্রেণিকক্ষে হামলা চালায়। আমরা তাদের বাঁধা দেয়ার চেষ্টা করলে তারা আমাদের সাথে অশোভন আচরণ করে এবং বাঁধা উপেক্ষা করে ভাঙচুর চালিয়ে যায়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রাজিউর রহমান বলেন, শ্রেণিকক্ষ ভাঙচুর করে রাষ্ট্রীয় সম্পদ ক্ষতিগ্রস্ত করা হয়েছে। আমরা তদন্তের মাধ্যমে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো।

এদিকে, এ ঘটনায় রবিবার ৯ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. নূরউদ্দীন আহমেদ স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমাদানের জন্য অনুরোধ করা হয়েছে।

জীববিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. এম এ সাত্তারের সভাপতিত্বে তদন্ত কমিটির অন্যান্য সদস্যরা হলেন-শেখ রেহেনা হলের প্রভোস্ট মো. রোকনুজ্জামান, সহকারী রেজিস্ট্রার মো. নজরুল ইসলাম, একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের সহকারী অধ্যাপক মো. সোলায়মান হোসেন, সিএসই বিভাগের সহকারী অধ্যাপক মো. নেসারুল হক, আইন বিভাগের সভাপতি মানসুরা খানম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সভাপতি ড. মো. হাসিবুর রহমান, ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক মো. রাকিবুল ইসলাম এবং শেখ রাসেল হলের প্রভোস্ট মো. ফায়েকুজ্জামান মিয়া (সদস্য সচিব)।

ট্রাম্পের স্ত্রীকে নিয়ে জিমি কিমেলের মন্তব্যের জেরে লাইসেন্…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রদলনেতাসহ মাদককাণ্ডে হাতেনাতে ধরা পড়ার ৬ মাস পরও নেই শা…
  • ২৯ এপ্রিল ২০২৬
কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ নিহত ৩, আহত অন্ত…
  • ২৯ এপ্রিল ২০২৬
ছাত্রলীগ নেতাকে শাহবাগ থানায় সোপর্দ করলেন ঢাবি ছাত্রশক্তির …
  • ২৯ এপ্রিল ২০২৬
রুয়েট পরিদর্শন করলেন ভারতের সহকারী হাই কমিশনার
  • ২৯ এপ্রিল ২০২৬
ডুয়েটে রাজনৈতিক কার্যক্রম বন্ধ ও অনিয়মিত শিক্ষার্থীদের সিট …
  • ২৯ এপ্রিল ২০২৬