বশেমুরবিপ্রবিতে হাল্ট প্রাইজের চ্যাম্পিয়ন টিম ইনফিনিটি

৩১ জানুয়ারি ২০২০, ০৫:৩৪ PM
টিম ইনফিনিটির সদস্যরা

টিম ইনফিনিটির সদস্যরা © টিডিসি ফটো

শিক্ষাখাতকে ডিজিটালাইজেশনের মাধ্যমে বৃক্ষনিধন কমিয়ে আনার আইডিয়া প্রদান করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) অনুষ্ঠিত হাল্ট প্রাইজের অন ক্যাম্পাস প্রোগ্রামে চ্যাম্পিয়ন হয়েছে টিম ইনফিনিটি। আজ শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনে বিশ্বের সবচেয়ে বড় এই স্টার্টআপ অ্যাক্সিলারেটর প্রোগ্রামের বশেমুরবিপ্রবি রাউন্ডের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।

১৫টি টিমের মধ্য থেকে প্রাথমিক বাছাই পর্ব শেষে ৮টি টিমকে ফাইনালের জন্য নির্বাচিত করা হয়। গ্রান্ড ফিনালে এই ৮টি টিমের সদস্যরা নিজেদের বিজনেস প্লান ৪ জন বিচারকসহ শ্রোতামণ্ডলীর সামনে উপস্থাপন করেন। পরবর্তীতে বিচারকদের বিচারে টিম ইনফিনিটি চ্যম্পিয়ন হয় এবং ১ম রানার-আপ ও ২য় রানার-আপ হয় যথাক্রমে ফার্মার ফ্রেন্ডস এবং অরেন্ডাম টিম।

প্রোগ্রামের আয়োজক নয়ন বিশ্বাস জানান, চ্যাম্পিয়ন টিমটি পরবর্তীতে রিজিয়নাল রাউন্ডে প্রতিযোগিতার সুযোগ পাবে।

উল্লেখ্য, ‘হাল্ট প্রাইজ’ হলো এক ধরনের ইনকিউবেটর প্রোগ্রাম, যা মূলত তরুণদেরকে তাদের মেধা-মনন ব্যবহার করে সামাজিক বিজনেস প্লান প্রদান করার মাধ্যমে নতুন এক আগামীর দিকে ধাবিত করতে উৎসাহিত করে। এ বছর হাল্ট প্রাইজ এমন এক সমাধান প্রদানের চ্যালেঞ্জ জানায়, যার মাধ্যমে প্রতি ডলার আয়ে পরিবেশের উপর ইতিবাচক প্রভাব পড়বে।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬