ছাত্রী শ্লীলতাহানি দায়ে দুই বছরের জন্য বহিষ্কার হলেন নোবিপ্রবি ছাত্র

৩১ জানুয়ারি ২০২০, ০১:১১ AM

© লোগো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) ইংরেজি বিভাগের এক ছাত্রীকে শ্লীলতাহানির দায়ে বহিষ্কার করা হয়েছেন একই বিভাগের এক শিক্ষার্থী। আগামী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কার করা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর। বহিষ্কৃত ওই ছাত্রের নাম সামছুদ্দোহা মিরাজ। তিনি ইংরেজি বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী। 

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর বলেন, শৃঙ্খলাবিধি লঙ্ঘন করে এক ছাত্রীর শ্লীলতাহানি করায় অভিযুক্ত ছাত্রকে আগামী ২ বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা হয়েছে। বিষয়টি নিয়ে অভিযোগ দাখিল করা হলে বুধবার সন্ধ্যায় ছাত্রকে বহিষ্কারের নোটিশ দেয়া হয়েছে। গত ২৬ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ধর্মীয় অধিকার চর্চায় বাধা দেওয়া যাবে না: শিক্ষামন্ত্রী
  • ২২ অক্টোবর ২০২৬
জন্তর মন্তরে আর বিক্ষোভ নয়, মুচলেকা দিয়ে ছাড়া পেলেন ককরোচ ন…
  • ২১ অক্টোবর ২০২৬
দুই সপ্তাহ পর রিয়াদের ফ্লাইট চালু, কাল শুরু দাম্মামে
  • ২১ অক্টোবর ২০২৬
মক্কায় আকস্মিক বন্যায় ভেসে গেল ৩ শিশু
  • ২১ অক্টোবর ২০২৬
সেনা পাবলিক স্কুল ও কলেজে শিক্ষক-কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ২১ অক্টোবর ২০২৬
সাগরে গোসল করতে নেমে আইইউটি শিক্ষার্থীসহ তিনজনের মৃত্যু
  • ২১ অক্টোবর ২০২৬