অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন নোবিপ্রবি ডিবিএ’র শিক্ষকদের

২৯ জানুয়ারি ২০২০, ০২:০৩ PM

© ফাইল ফটো

অনির্দিষ্টকালের জন্য ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছেন নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের (ডিবিএ) শিক্ষকরা। শিক্ষকের সাথে শিক্ষার্থীর অসংগতিমূলক আচরণকে কেন্দ্র করে বিভাগের শিক্ষকরা এই কর্মসূচীর ঘোষণা দেন।

জানা গেছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের এমবিএ ক্লাস টেস্ট পরীক্ষায় এক শিক্ষকার সাথে শিক্ষার্থী দুর্ব্যবহারের করে। পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষক ক্লাস ত্যাগ করে বিভাগীয় চেয়ারম্যানকে বিষয়টি অবগত করেন।

ওই শিক্ষার্থীর দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে আজ বুধবার (২৯ জানুয়ারি) থেকে সকল ধরণের ক্লাস-পরীক্ষা বর্জন করেন বিভাগের সকল শিক্ষক। 

এ বিষয়ে জানতে চাইলে ব্যবসায় প্রশাসন বিভাগের চেয়ারম্যান ড. মাহবুবুর রহমান বলেন, ‘শিক্ষকদের সম্মান করা শিক্ষার্থীদের দায়িত্ব ও কর্তব্য। সেখানে এমবিএ’র একজন শিক্ষার্থী কীভাবে একজন শিক্ষকের সাথে বেয়াদবি করে আমার বোধগম্য নয়। আমাদের সহকর্মী’র সাথে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে আমরা এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবগত করেছি।’

বিশ্ববিদ্যালয় প্রশাসন এর দৃষ্টান্তমূলক বিচার না করা পর্যন্ত সকল ধরনের ক্লাস-পরীক্ষা বর্জন করা হবে বলে তিনি জানান।

জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. দিদার-উল-আলম বলেন, ‘অভিযুক্ত ওই শিক্ষার্থীকে আমরা সাময়িক বহিষ্কার করেছি। ঘটনার তদন্ত করে এর দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করবো।’

 

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬