শাবিপ্রবি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মুর্শেদ সম্পাদক সায়েম

২৯ জানুয়ারি ২০২০, ০৯:০৮ AM
সভাপতি মুর্শেদ ও সম্পাদক সায়েম

সভাপতি মুর্শেদ ও সম্পাদক সায়েম

শাহজালাল ইউনিভার্সিটি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি পদে মোহাম্মদ মুর্শেদ আহমদ ও সাধারণ সম্পাদক পদে আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার নির্বাচিত হয়েছেন। মোহাম্মদ মুর্শেদ আহমদ অর্থ ও হিসাব দপ্তরের উপপরিচালক ও আবু সাদাৎ মোহাম্মদ সায়েম তালুকদার অর্থ ও হিসাব দপ্তরের সহকারী পরিচালক পদে কর্মরত।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১০টায় শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাবের সামনে ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার এ এফ এম সালাউদ্দিন।

নির্বাচনে বিজয়ী অন্যরা হলেন- সহসভাপতি পদে নির্বাহী পরিবহন প্রকৌশলী এমরান আহমদ চৌধুরী, সহসাধারণ সম্পাদক পদে হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আবুল কালাম চৌধুরী, কোষাধ্যক্ষ পদে সহকারী রেজিস্ট্রার মো. নাজমুল হক বিজয়ী হয়েছেন।

এছাড়া ৬টি কার্যনির্বাহী সদস্য পদে (যথাক্রমে সর্বোচ্চ ভোটপ্রাপ্ত) উপরেজিস্ট্রার আ ফ ম মিফতাহুল হক, উপরেজিস্ট্রার (পরিকল্পনা ও উন্নয়ন) আহমদ মাহবুব ফেরদৌসী, পরীক্ষা নিয়ন্ত্রক মো. মুজিবুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. জয়নাল ইসলাম চৌধুরী, অতিরিক্ত রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির, সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক মখলিছুর রহমান নির্বাচিত হয়েছেন। 

এর আগে মঙ্গলবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ‘শাহজালাল বিশ্ববিদ্যালয় ক্লাব’ এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২৫৩ জন। এছাড়া নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোহাম্মদ তানজীম শামস্ ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র টেকনিক্যাল অফিসার আবু সিনা হাসান মুসান্না জামী।

জুলাই গণঅভ্যুত্থান দিবসে যবিপ্রবির গণভোজে অংশ নেবেন ৩ হাজার…
  • ০৫ আগস্ট ২০২৬
এবার গ্রাফিক্স আর্টস কলেজে ছাত্রদল-শিবিরের সংঘর্ষ
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত
  • ০৫ আগস্ট ২০২৬
ফুল ফান্ডেড স্কলারশিপ নিয়ে বিদেশ যাচ্ছে ২৬ যবিপ্রবির শিক্ষা…
  • ০৫ আগস্ট ২০২৬
শিক্ষাঙ্গনে সহিংসতায় শিক্ষা অধিকার সংসদের উদ্বেগ, ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
ডুয়েটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ
  • ০৫ আগস্ট ২০২৬