ঢাবিতে ছাত্র-জনতার সমাবেশ চলছে (ভিডিও)

২৪ ডিসেম্বর ২০১৯, ০৩:১৪ PM

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের ওপর হামলা জড়িতদের শাস্তিসহ কয়েক দফা দাবিতে রাজু ভাস্কর্যে ছাত্র-জনতার সমাবেশ শুরু হয়ে গেছে। ইতোমধ্যে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনতারা এসে সমাবেশস্থলে যোগ দিয়েছেন। এছাড়া ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের হামলায় আহতদের মধ্যে অনেকে সেখানে উপস্থিত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৩টায় এ সমাবেশ শুরু হয়েছে। সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ থেকে এ কর্মসূচি ঘোষণা করা হয়। সন্ত্রাসবিরোধী ছাত্র ঐক্য’র ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হচ্ছে।

গতকালের সমাবেশ থেকে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি দেওয়ার দাবি জানান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এছাড়া জড়িতদের বহিষ্কারেরও দাবি জানানো হয়েছে। হামলার সময়কার সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশেরও দাবি তোলা হয়েছে। তবে সে ফুটেজ ডাকসু ভবনের তালা ভেঙে কে বা কারা নিয়ে গেছে বলে দাবি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

প্রসঙ্গত, রোববার দুপুরে ডাকসু ভবনের নিজ কক্ষে নুরের ওপর হামলা চালিয়ে তাকে মারাত্মক আহত করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও মুক্তিযুদ্ধ মঞ্চের একাংশের নেতাকর্মীরা। এ সময় নুরুলের সঙ্গে থাকা বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের অন্তত ৩০ জনকে বেধড়ক মারধর করা হয়।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বিএসএড পরীক্ষার ফরম পূরণের বিজ্…
  • ০৫ আগস্ট ২০২৬
শুধু জুলাই গণঅভ্যুত্থান নয়, বাংলাদেশের সব গণতান্ত্রিক আন্দো…
  • ০৫ আগস্ট ২০২৬
ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি
  • ০৫ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত
  • ০৫ আগস্ট ২০২৬
গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির …
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই সনদ বাস্তবায়নের দাবি ও ক্যাম্পাসগুলোতে ছাত্রদলের হামল…
  • ০৫ আগস্ট ২০২৬