ছাত্রদলের হামলার প্রতিবাদে জবিতে আজ বিক্ষোভ করবে ছাত্রশক্তি

০৫ আগস্ট ২০২৬, ১১:৪৫ AM
বিক্ষোভ মিছিলের ডাক জবি ছাত্রশক্তির

বিক্ষোভ মিছিলের ডাক জবি ছাত্রশক্তির © টিডিসি সম্পাদিত ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, ছাত্র শক্তি, জকসু প্রতিনিধি, ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় ছাত্রশক্তি, জবি শাখা। বুধবার (৫ আগস্ট) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সংগঠনটির প্রকাশিত পোস্টারে বলা হয়েছে, ‘ছাত্রদল কর্তৃক ছাত্রশক্তি, জকসু, শিবির, ছাত্রফ্রন্ট, ইনকিলাব মঞ্চসহ সাধারণ শিক্ষার্থীদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে’ এ বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়েছে।

জাতীয় ছাত্রশক্তি জবি শাখার সভাপতি শাহীন মিয়া বলেন, ‘গতকাল আমাদের এবং অন্যান্য শিক্ষার্থীদের ওপর যে হামলা হয়েছে, সেই হামলার প্রতিবাদেই আজকের বিক্ষোভ কর্মসূচি। ইনকিলাব মঞ্চ শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবি-দাওয়া নিয়ে প্ল্যাকার্ড প্রদর্শন করতে গেলে প্রথমে বাধার মুখে পড়ে। পরে সজীদ ভবনের নিচে অবস্থান নিলে ছাত্রদল তাদের মারধর করে সরিয়ে দেয়। সেখান থেকেই ঘটনার সূত্রপাত। পরবর্তীতে পুরো ক্যাম্পাসে সন্ত্রাসী কায়দায় হামলা করে এবং বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা আক্রান্ত হন। ক্যাম্পাসে এমন সন্ত্রাসী হামলার প্রতিবাদেই আমাদের এ বিক্ষোভ।’

তিনি আরও বলেন, ‘এটি শুধু কোনো একটি সংগঠনের ওপর হামলার ঘটনা নয়; সাধারণ শিক্ষার্থীদের কণ্ঠরোধেরও চেষ্টা। আমরা এর প্রতিবাদে ঐক্যবদ্ধ অবস্থান নিয়েছি।’

জবি  ছাত্রশক্তির সাধারণ সম্পাদক ফেরদৌস শেখ বলেন, ‘আমাদের কর্মসূচি ছিল অস্থায়ী আবাসন ইস্যুতে। ক্যাম্পাসে গিয়ে দেখি একই দাবিতে ইনকিলাব মঞ্চ প্ল্যাকার্ড নিয়ে অবস্থান করছে এবং তাদের বাধা দেওয়া হচ্ছে। পরে সংঘর্ষের সময় আমরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা করি। কিন্তু মাঝখানে গিয়ে উভয় পক্ষকে থামাতে গিয়ে আমাদের ওপরও হামলা হয়। অনেক নেতাকর্মী আহত ও রক্তাক্ত হন।’

তিনি বলেন, ‘শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদের পাশাপাশি অস্থায়ী আবাসন বাস্তবায়নের দাবিও আমাদের কর্মসূচির অংশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন দুই দিনের জন্য ক্যাম্পাস বন্ধ ঘোষণা করায় আমরা প্রধান ফটকের সামনে কর্মসূচি পালন করব।’

এর আগে গতকাল মঙ্গলবার ইউজিসি চেয়ারম্যানের এক অনুষ্ঠানে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্র শক্তি, জকসু প্রতিনিধি, ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবির, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের নেতাকর্মীদের ওপর ছাত্রদলের হামলায় অন্তত ৭০ জন আহত হয়। পরবর্তীতে জবির অদূরে ন্যাশনাল মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় ছাত্রদলের হামলার শিকার হয় ছাত্র শক্তি, জকসু প্রতিনিধি, বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মী, সাধারণ শিক্ষার্থী ও সাংবাদিকসহ অনেকে। এরই প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় ছাত্রশক্তি।

অনিবন্ধিত নিউজ পোর্টাল ও গুজব ছড়ানো পেজ বন্ধের নির্দেশ হাইক…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষার মান নিশ্চিতে বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিল ও…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে ২১ পদে চাকরি, আবেদন ১৯ অক্টোবর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টি টোয়েন্টি বিশ্বকাপ: কেন ভারতে যাইনি?
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ঠিকাদারি সমিতির দ্বন্দ্বে ২ বিএনপি নেতাসহ ৪ জনের বিরুদ্ধে ম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
একাদশ শ্রেণির প্রথম ধাপের ফল প্রকাশ কাল, দেখবেন যেভাবে
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9