সরকারি তিতুমীর কলেজ 

গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠানে ছাত্রদলের মারধরে ছাত্রশক্তির দুই নেতা আহত

০৫ আগস্ট ২০২৬, ১১:৩৪ AM , আপডেট: ০৫ আগস্ট ২০২৬, ১১:৩৬ AM
তিতুমীর কলেজে ছাত্রদলের মারধরে আহত শাখা ছাত্রশক্তির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন ও সদস্য সচিব আল নোমান নিরব

তিতুমীর কলেজে ছাত্রদলের মারধরে আহত শাখা ছাত্রশক্তির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন ও সদস্য সচিব আল নোমান নিরব © টিডিসি ফটো

সরকারি তিতুমীর কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ছাত্রশক্তির নেতাকর্মীদের মারধর করার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে। এতে শাখা ছাত্রশক্তির আহ্বায়ক সাখাওয়াত হোসাইন ও সদস্য সচিব আল নোমান নিরব আহত হয়েছেন।

বুধবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে কলেজের অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক ইমাম হোসেনের নেতৃত্বে একদল নেতাকর্মী ছাত্রশক্তির নেতাদের ওপর অতর্কিত হামলা চালান। এ সময় সাখাওয়াত হোসাইন ও আল নোমান নিরবকে বেধড়ক মারধর করা হয়। 

পরে উপস্থিত শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। আহত আল নোমান নিরব বলেন, ‘কোনো ধরনের বাকবিতণ্ডা বা কথোপকথন ছাড়াই ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়।’

অন্য খবর: এনসিপির অব্যহতি পাওয়া নেতা সালাউদ্দীন তানভীর গ্রেপ্তার

এ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিষয়টি নিয়ে তিতুমীর কলেজ ছাত্রদলের আহবায়ক ইমাম হোসেনসহ সংশ্লিষ্টদের বক্তব্য জানা সম্ভব হয়নি।

৪৪তম বিসিএস: প্রবেশপত্র টেম্পারিং করে নিষেধাজ্ঞার মুখে প্রা…
  • ০২ নভেম্বর ২০২৬
স্বতন্ত্র এবতেদায়ি মাদ্রাসার দুই মাসের চেক ছাড়
  • ০২ নভেম্বর ২০২৬
সহকারী জজের পদ ২৫০টি, প্রিলি পাস মাত্র ৩৪৩ প্রার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
২ ডিসেম্বরের এইচএসসি: সুখবর পেতে পারেন ২০২৫ সালে ফেল শিক্ষা…
  • ০২ নভেম্বর ২০২৬
প্রথম মানুষ হজরত আদম (আ.) এর ভাষা কী ছিল?
  • ০২ নভেম্বর ২০২৬
শিক্ষকদের নতুন পে-স্কেলের চিঠিতে স্মারক নাম্বার ভুল, যা বলছ…
  • ০২ নভেম্বর ২০২৬