ছাত্রদল-শিবির সংঘর্ষে কবি নজরুল কলেজের অন্তত ২০ জন আহত

০৫ আগস্ট ২০২৬, ০১:১২ AM
 আহতদের একাংশ

আহতদের একাংশ © টিডিসি ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) সংঘর্ষের জেরে পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে কবি নজরুল সরকারি কলেজের উভয় সংগঠনের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

বুধবার (৫ আগস্ট) দুপুর আড়াইটার দিকে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা যায়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে প্ল্যাকার্ড প্রদর্শনকে কেন্দ্র করে ছাত্রদলের নেতাকর্মীদের সঙ্গে জকসু নেতাদের সংঘর্ষের পর এর প্রভাব ন্যাশনাল মেডিকেল কলেজ এলাকার সামনেও ছড়িয়ে পড়ে। এ সময় জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কবি নজরুল সরকারি কলেজ এবং শহীদ সরকারি সোহরাওয়ার্দী কলেজের ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে কবি নজরুল সরকারি কলেজের মূল ফটক থেকে ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে ন্যাশনাল মেডিকেল কলেজের সামনে গেলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়।

একপর্যায়ে উভয় পক্ষ ইট-পাটকেল নিক্ষেপ করে। সংঘর্ষের সময় ছাত্রশিবিরের অনেক নেতাকর্মী ন্যাশনাল মেডিকেল কলেজের ভবনের ভেতরে অবস্থান নেন। অন্যদিকে ছাত্রদলের নেতাকর্মীরা ভবনের নিচে অবস্থান করেন। ইট-পাটকেল নিক্ষেপে কবি নজরুল সরকারি কলেজের উভয় পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন বলে জানা গেছে।

আহত কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক সদস্য মো. নাহিদ সুমন বলেন, ‘বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সন্ত্রাসী ও সমকামী সংগঠন ছাত্রশিবির কর্তৃক ছাত্রদলের উপর অমানবিক হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে ন্যাশনাল মেডিকেল হাসপাতালের সামনে গেলে সেখানে ঘাপটি মেরে থাকা ছাত্রশিবির আমাদের উপর ইট পাটকেল ও ডাবের খোসা নিক্ষেপ করলে আমিসহ অনেকে প্রতিরোধ করতে গেলে একপর্যায়ে আমার চোখে ইট লেগে আমি আহত হই। এই অতর্কিত হামলা প্রমাণ করে তারা ক্যাম্পাসে শান্তি চায়না শৃংখলা চায়না।’

কবি নজরুল সরকারি কলেজ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আরিফুর রহমান বলেন, ‘দুপুরে কলেজ গেটের বাইরে সাবেক সভাপতি বায়জিদ মাহমুদের সঙ্গে কথা বলার সময় সোহরাওয়ার্দী কলেজ ছাত্রশিবিরের অফিস সম্পাদক হুজায়ফাও সেখানে আসেন। এ সময় কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজ ছাত্রদলের নেতাকর্মীরা আমাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় তাদের মূল লক্ষ্য ছিলেন বায়জিদ মাহমুদ, হুজায়ফা ও আমি। পরে আহত অবস্থায় ন্যাশনাল মেডিকেলে গেলে সেখানেও হামলার ঘটনা ঘটে, এতে জিহাদ, আসাদ, কামরুলসহ আরও কয়েকজন আহত হন।’

কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইরফান আহমদ ফাহিম দাবি করেন, সংঘর্ষে তাদের সংগঠনের অন্তত ১৫ জন নেতাকর্মী আহত হয়েছেন।

সংঘর্ষের পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে অবস্থান নেন। আহতদের মধ্যে কয়েকজনকে ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।

মালিকবিহীন পরিত্যক্ত ব্যাগে মিলল ৯২ রাউন্ড গুলি
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে যৌন হয়রানি করলে ছয় মাসের দণ্ড
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজ শিশুর পা কেটে করানো হয় ভিক্ষাবৃত্তি, ৭ মাস পর মাহফিল…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোডেনের লাল কার্ড, ১০ জনের সিটির ডার্বি জয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগ রাষ্ট্রকে অত্যাচারী সমাজে পরিণত করেছিল: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9