নর্দান ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘ক্লাব ফেস্ট’ অনুষ্ঠিত

০৫ আগস্ট ২০২৬, ১১:৪২ AM
লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাবের ফ্ল্যাশ মব ও নৃত্য

লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাবের ফ্ল্যাশ মব ও নৃত্য © সংগৃহীত

নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে (এনইউবি) দুই দিনব্যাপী ‘এনইউবি ক্লাব ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই উৎসবের আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি ক্লাব। আয়োজনের সহ-আয়োজক ছিল এনইউবি লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাব এবং ডিবেট অ্যান্ড পাবলিক স্পিকিং ক্লাব।

প্রথম দিনে ফটোগ্রাফি ও বিতর্ক প্রতিযোগিতার পাশাপাশি গেমস অ্যান্ড ইস্পোর্টস ক্লাবের পরিচালনায় পাবজি মোবাইল ও ই-ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিজনেস এন্টারপ্রেনারশিপ অ্যান্ড লিডারশিপ ক্লাবের তত্ত্বাবধানে ডার্ট ও রিং গেমের মতো কার্যক্রম উপস্থিত শিক্ষার্থী ও দর্শকদের মুগ্ধ করে।

অন্যদিকে দ্বিতীয় দিনে লিটারেচার অ্যান্ড কালচারাল ক্লাবের ফ্ল্যাশ মব ও নৃত্য প্রতিযোগিতা এবং টেক্সটাইল ক্লাবের ফ্যাশন শো দর্শকদের দারুণভাবে মুগ্ধ করে।

উৎসবের সমাপনী পর্বে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য অধ্যাপক ড. মো. মিজানুর রহমান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।

‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬