বঙ্গবন্ধু ছাত্র পরিষদ যবিপ্রবি শাখার সভাপতি রজব, সম্পাদক হৃদয়

০৯ নভেম্বর ২০১৯, ০৯:৩০ AM

বঙ্গবন্ধু ছাত্র পরিষদ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়(যবিপ্রবি) শাখার নতুন কমিটি ঘোষণা হয়েছে। এতে সভাপতি পদে পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী রাজিবুল হক রজব এবং  সাধারণ সম্পাদক পদে ফিন্যান্স এ্যান্ড ব্যাংকিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী মনিরুল ইসলাম হৃদয় মনোনীত হয়েছেন।  

গত বৃহস্পতিবার (০৭ই নভেম্বর)   সংগঠনের কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আসিফ জামান রুপম এবং সাধারণ সম্পাদক সাকিব মজুমদার  স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাঁচ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেওয়া হয়।

 সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও কমিটিতে সহ-সভাপতি পদে পুষ্টি ও খাদ্য প্রযুক্তি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইয়াসির আরাফাত, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাওন আহমেদ এবং দপ্তর সম্পাদক পদে পদার্থবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী রায়হান রহমান রাব্বি মনোনীত হয়েছেন।

যবিপ্রবি শাখার নব নির্বাচিত সভাপতি রাজিবুল হক রজব দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন,বঙ্গবন্ধু ছাত্র পরিষদ সবসময় জননেত্রী শেখ হাসিনার ভ্যানগার্ড হিসেবে পাশে থাকবে। আমরা সর্বদা দুর্নীতি, মাদক, অন্যায় ও অনিয়মের বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখব।

জুলাইয়ের চেতনা ধারণ করে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হবে: বাকৃবি…
  • ০৫ আগস্ট ২০২৬
সেন্ট্রাল মেডিকেল কলেজে কর্মী নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদ…
  • ০৫ আগস্ট ২০২৬
জরাজীর্ণ টিনশেড ঘরে ঝুঁকি নিয়ে চলছে কোমলমতি শিক্ষার্থীদের প…
  • ০৫ আগস্ট ২০২৬
আওয়ামী লীগ ফেরাতে ‘চেষ্টারত শিক্ষকদের’ হুঁশিয়ারি দিল ঢাবি প…
  • ০৫ আগস্ট ২০২৬
এক দফার সেনাপতি তারেক রহমান, আন্দোলনের অগ্রগামী ভূমিকায় ছিল…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান দিবস: বিএমইউতে দোয়া মাহফিল, উন্নত খাবার …
  • ০৫ আগস্ট ২০২৬