নোবিপ্রবির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

০৫ নভেম্বর ২০১৯, ১১:১৪ AM

© ফাইল ফটো

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

সোমবার (৪ নভেম্বর) দিবাগত রাত আড়াইটায় উপাচার্যের কার্যালয়ে ভর্তি কমিটির চেয়ারম্যান উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ দিদার-উল-আলম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল প্রকাশ করেন। এবারের গড় পাসের হার ৬১.৮৫ শতাংশ।

এবারের ইউনিটভিত্তিক পরীক্ষার্থীর পাসের হার যথাক্রমে ‘এ’ ইউনিটে ৭১.২৩ শতাংশ, ‘বি’ ইউনিটে ৭৩.৫৯ শতাংশ, ‘সি’ ইউনিটে ৬২.৭৫ শতাংশ, ‘ডি’ ইউনিটে ৪৯.৪৬ শতাংশ, ‘ই’ ইউনিটে ৪৪.৮৯ শতাংশ এবং ‘এফ’ ইউনিটে ২৭.৮৫ শতাংশ। ছয় ইউনিটের অধীনে এবার ৩০টি বিভাগে সর্বমোট এক হাজার ২৮৫ জন (কোটা ছাড়া) শিক্ষার্থী ভর্তি করা হবে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মমিনুল হক স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে। আজ ৫ নভেম্বর বিকেল ৫টার পর থেকে ওয়েবসাইটে (https://nstu.admission.online) এ ফলাফল পাওয়া যাবে।

উল্লেখ্য, এ বছর মোট আবেদন পড়েছিল ৬৮ হাজার ৭৬০ টি। পরীক্ষায় অংশগ্রহণ করেন ৫৬ হাজার ৭৫৫ জন। গড় উপস্থিতির হার ৮২.৫৪ শতাংশ। এ-ইউনিটে ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ১৮২, বি-ইউনিটে ১৭৯, সি-ইউনিটে ১৮৩, ডি-ইউনিটের বিজ্ঞানে ১৮৩,  ডি-ইউনিটের ব্যবসায় ১৬৮.৯৬, ডি-ইউনিটের মানবিকে ১৬৮, ই-ইউনিটে ১৬৬ এবং এফ-ইউনিটে ১৭৭ নম্বর।

ইসলামী ব্যাংক হাসপাতালে বিভিন্ন পদে চাকরি, আবেদন এসএসসি-এইচ…
  • ০৫ আগস্ট ২০২৬
রাজনৈতিক দল নয়, ছাত্র-জনতার নেতৃত্বেই হাসিনার পতন ঘটেছে: ম…
  • ০৫ আগস্ট ২০২৬
অর্থ আত্মসাতের মামলায় বহিষ্কৃত জামায়াত নেতা গ্রেপ্তার
  • ০৫ আগস্ট ২০২৬
আপনার মতো আরও ১০-২০ জন সভাপতির মেয়াদ পূর্ণ করেও কিছুই করতে …
  • ০৫ আগস্ট ২০২৬
ঢাকা আলিয়ায় হামলার প্রতিবাদ জানিয়ে মানববন্ধন ও ৩ দফা দাবি
  • ০৫ আগস্ট ২০২৬
বিছানায় মাথা ঠেকানোর ৮ সেকেন্ডের মধ্যে ঘুমিয়ে পড়েন নরেন্দ্…
  • ০৫ আগস্ট ২০২৬