বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাচ্ছে পিরোজপুরবাসী

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৫:৪৯ PM
ছবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ছবিতে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

দেশের দক্ষিণের অন্যতম জেলা পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে। বিশ্ববিদ্যালয়টি স্থাপনের নীতিগত অনুমোদন দিতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের কাছে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এর যৌক্তিকতা সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এ সূত্র তথ্য নিশ্চিত করেছে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, পিরোজপুর জেলার পার্শ্ববর্তী বাগেরহাট ও ঝালকাঠি জেলায় কোনো বিশ্ববিদ্যালয় নেই। বিভাগীয় শহর বরিশালে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় বরিশাল বিশ্ববিদ্যালয়) থাকলেও কোনো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় নেই। পটুয়াখালী জেলায় একটি বিশেষায়িত বিশ্ববিদ্যালয় (পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়) থাকলেও পটুয়াখালী পিরোজপুর জেলার নিকটবর্তী নয়।

চিঠিতে আরও বলা হয়, পার্শ্ববর্তী জেলাগুলোতে কোনো বিশেষায়িত বিশ্ববিদ্যালয় না থাকায় পিরোজপুরে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হলে পিরোজপুরসহ দক্ষিণাঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা গ্রহণের অধিক সুযোগ সৃষ্টি হবে। তাই পিরোজপুরে সরকারি উদ্যোগে একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানানো হয়েছে চিঠিতে।

সূত্র জানায়, গত ২৭ জুলাই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের যৌক্তিকতা জানতে চেয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগকে চিঠি দেয়া হয়। সে প্রেক্ষিতে গত ১৫ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বিশ্ববিদ্যালয় স্থাপন করা যেতে পারে বলে প্রধানমন্ত্রীর কার্যালয়কে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এই চিঠিটি নিজ ফেসবুক প্রোফাইলে পোস্ট করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এবং গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম। পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন তিনি।

আদমজী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ দেবে শ…
  • ০৬ আগস্ট ২০২৬
হাসিনাকে নিয়ে ফেসবুকে মন্তব্যের জেরে সরকারি কর্মচারীকে স্ট্…
  • ০৬ আগস্ট ২০২৬
বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে কী ঘটেছিল? ফ…
  • ০৬ আগস্ট ২০২৬
ঘর বানানোর স্বপ্ন ছিল, আজও আশ্রয়হীন জুলাই শহীদ জসিমের পরিব…
  • ০৬ আগস্ট ২০২৬
রিয়ালের সঙ্গে চুক্তি নবায়নে আশাবাদী ভিনিসিয়ুস
  • ০৬ আগস্ট ২০২৬
অ্যাকাডেমিক কাজ না থাকলে জবিতে শিক্ষার্থীদের না আসার আহবান …
  • ০৬ আগস্ট ২০২৬