রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম অ্যাপ চালু করল রাবি

১৯ সেপ্টেম্বর ২০১৯, ০৪:৩৫ PM

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘পলিটিক্যাল সায়েন্স আর ইউ’ নামে একটি অ্যান্ডরয়েড অ্যাপ তৈরি করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১ টায় বিভাগটির সেমিনার কক্ষে এই অ্যাপ উদ্বোধন করেন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড.এস এম একরাম উল্যাহ।

অ্যাপটিতে বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় লাইব্রেরী থেকে সার্চ করে বইয়ের তথ্য জানার সুবিধার পাশাপাশি বিভিন্ন লেখকের লেখা বই ডাউনলোড করার সুযোগ রয়েছে। মূলত শিক্ষাবিষয়ক তথ্য নিয়ে তৈরি করা হয়েছে অ্যাপটি। এতে বিভাগটির ১ম থেকে ৪র্থ বিভাগের সিলেবাস, ক্লাস রুটিন, শিক্ষার্থীদের একাডেমিক তথ্য, রক্তের গ্রুপ, সাবেক-বর্তমান চেয়ারম্যানদের যাবতীয় তথ্য, শিক্ষকদের একাডেমিক তথ্য, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান সংশ্লিষ্ট বিভিন্ন সাইটের লিংক।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এস এম একরাম উল্যাহ বলেন, ইনফরমেশন এর উপর ভিত্তি করে জ্ঞান তৈরি করা হয়। এই অ্যাপের মাধ্যমে আমরা উপকৃত হতে পারব।এটা আমাদের জন্য অনুকরণীয়। অ্যাপটিকে টিকিয়ে রাখার জন্য ডিপার্টমেন্ট থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানান তিনি।

এসময় বিভাগের অন্যান্য শিক্ষকরা বলেন, '‘এটা আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়। কোন পাবলিক বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্টে এমন কোন অ্যাপ নেই। এটা সারা বাংলায় ছড়িয়ে দিতে হবে। যেন এর উপকারীতা সবাই পায়। এটা তৈরি করে সুনাম অর্জন করে থেমে গেলে চলবে না সুনাম বজায় রাখতে হবে।’

এসময় শিক্ষকদের মধ্যে আরো বক্তব্য দেন, সহযোগী অধ্যাপক ড. এ কে এম মাহমুদুল হক, অধ্যাপক মাহমুদুর রহমান, অধ্যাপক ড. ফারহাত তাসনীম, অধ্যাপক ড. এম আমিনুর রহমান, সহকারী অধ্যাপক এস এম মোখলেসুর রহমান। শিক্ষার্থীদের মধ্যে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সালমা খাতুন,তৃতীয় বর্ষের সুমন চক্রবর্তী বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভাগের অধ্যাপক ড. কফিল উদ্দিন আহমেদ,সহযোগী অধ্যাপক ড. সুলতান মাহমুদ রানাসহ বিভাগের প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী।

আজ থেকে নতুন সময়সূচিতে খোলা থাকবে রাজধানীর শপিংমল
  • ২৩ অক্টোবর ২০২৬
কে সি মডেল স্কুল অ্যান্ড কলেজে শিক্ষকসহ ৫০ জনকে নিয়োগ
  • ২৩ অক্টোবর ২০২৬
সাজেকে আন্দোলনকারীদের ওপর সেনাবাহিনীর গুলিবর্ষণের নিন্দা ছা…
  • ২৩ অক্টোবর ২০২৬
কেন বারবার উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের মৃত্যুর গুজব ওঠে?
  • ২৩ অক্টোবর ২০২৬
টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্…
  • ২৩ অক্টোবর ২০২৬