সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আইন হয়ে ভিসি নিয়োগের অপেক্ষায়

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩০ PM , আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৫ PM
সংসদে শিক্ষামন্ত্রী

সংসদে শিক্ষামন্ত্রী © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশনে ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার সিদ্ধান্ত প্রস্তাব দিয়েছেন সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সংসদের বৈঠক শুরু হয়। সেখানে সিদ্ধান্ত প্রস্তাবে সংসদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক বিষয়টি তুললে সিদ্ধান্ত প্রস্তাব ও তার ওপর আনীত প্রস্তাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্যে ইতিমধ্যে আইন প্রণীত হয়েছে। এখন ভিসি নিয়োগের অপেক্ষায় রয়েছে।

জানা যায়, দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রাকৃতিক দুর্যোগকবলিত সাতক্ষীরা জেলায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য দীর্ঘদিন এই জনপদের মানুষ দাবি জানিয়ে আসার প্রেক্ষিতে ২০২৩ সালের ২ নভেম্বরে জাতীয় সংসদে ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বিল ২০২৩’ পাস হয়।

এর আগে ২০২১ সালের ৭ মার্চ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরায় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নির্মাণের জন্য প্রস্তাবে অনুশাসন প্রদান করেন। এরপর থেকে সাতক্ষীরায় একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

পরে ২০২৩ সালের ২ নভেম্বরে একাদশ জাতীয় সংসদের ২৫তম ও শেষ অধিবেশনে ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বিল, ২০২৩’ পাস হয়। বিলটি উপস্থাপন করেন সাবেক ডা. শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।

আজকের সংসদ অধিবেশনে সিদ্ধান্ত প্রস্তাব সংসদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক বিষয়টি তুললে সিদ্ধান্ত প্রস্তাব ও তার ওপর আনীত প্রস্তাবে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেন, মাননীয় সংসদ সদস্য জনাব মো. আব্দুল খালেক, সাতক্ষীরা-৪ আসন (১০৬), সাতক্ষীরায় একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিষয়ে সিদ্ধান্ত প্রস্তাব উত্থাপন করেছেন। এজন্য আমি তাঁকে আন্তরিক ধন্যবাদ জানাই। বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর উচ্চশিক্ষা, গবেষণা, জ্ঞানভিত্তিক অবকাঠামো এবং দক্ষ মানবসম্পদ সৃষ্টির বিবেচনায় তাঁর উত্থাপিত প্রস্তাবটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

‘‘আমি এই মহান সংসদে জানাতে চাই যে, মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবের মূল উদ্দেশ্য ইতোমধ্যে বাস্তবায়নের পথে রয়েছে। সাতক্ষীরা জেলায় ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়’ প্রতিষ্ঠার লক্ষ্যে ইতোমধ্যে ‘সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০২৩’ প্রণয়ন করা হয়েছে। আইনটি ১৩ নভেম্বর ২০২৩ তারিখে ৬২ নম্বর আইন হিসেবে গেজেট আকারে প্রকাশিত হয়েছে।’’

তিনি বলেন, মাননীয় স্পিকার, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলায় জনসংখ্যা প্রায় ২১ লাখ ৯৭ হাজার এবং খানার সংখ্যা প্রায় ৫ লাখ ৬৭ হাজার। এই বিপুল জনগোষ্ঠীর জন্য স্থানীয় পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সাতক্ষীরা একটি জলবায়ু ঝুঁকিপূর্ণ উপকূলীয় জেলা। ফলে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গভাবে চালু হলে বিজ্ঞান ও প্রকৌশল, তথ্যপ্রযুক্তি, জলবায়ু পরিবর্তন, পরিবেশ, কৃষি, খাদ্যবিজ্ঞান ও খাদ্যপ্রযুক্তিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে শিক্ষা ও গবেষণার একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে ওঠার সুযোগ রয়েছে।

‘‘ব্যানবেইসের তথ্য অনুযায়ী, সাতক্ষীরা জেলার তালা, কলারোয়া, শ্যামনগর ও আশাশুনি—এই চারটি উপজেলায় ‘আইসিটি ট্রেনিং অ্যান্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন’ স্থাপনের উদ্যোগ রয়েছে। এছাড়া বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সাতক্ষীরা সাব-রিজিওনাল সেন্টারের অধীনে ৮৮টি স্টাডি সেন্টার তালিকাভুক্ত রয়েছে। এসব উদ্যোগ জেলার উচ্চশিক্ষা ও প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণে একটি বিদ্যমান ভিত্তি তৈরি করেছে।’’

শিক্ষামন্ত্রী বলেন, মাননীয় স্পিকার, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য প্রয়োজনীয় আইনি ভিত্তি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। তবে সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের কার্যক্রম এখনো সম্পন্ন হয়নি। খুব শিগগিরই উপাচার্য নিয়োগের কার্যক্রম সম্পন্ন করা হবে। উপাচার্য নিয়োগের পর বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শুরু করা সম্ভব হবে। অতএব, মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্যের প্রস্তাবের মূল উদ্দেশ্য ইতোমধ্যে আইনি ভিত্তি লাভ করেছে এবং তা বাস্তবায়নের পর্যায়ে রয়েছে। এ প্রেক্ষাপটে সরকারের সদয় বিবেচনার পরিপ্রেক্ষিতে মাননীয় সংসদ সদস্য জনাব মো. আব্দুল খালেক মহোদয়কে তাঁর উত্থাপিত সিদ্ধান্ত প্রস্তাবটি প্রত্যাহার করার জন্য অনুরোধ জানাচ্ছি।

পরে সেটি সংসদ সদস্য মুহাম্মাদ আব্দুল খালেক প্রত্যাহার করলে স্পিকারের কণ্ঠ ‘হ্যাঁ’ ভোটে সিদ্ধান্ত হয় এবং প্রস্তাবটি প্রত্যাহার ঘোষণা দেন।

ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
পদোন্নতি পেলেন ২৯৫ শিক্ষক, এমপিও সংশোধন ১৩৫৪ জনের
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাগরিকা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
উচ্চশিক্ষায় ফেলোশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ ইউনিভার্সি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬