গাছের চারা ও পাটের ব্যাগ উপহার দিয়ে ৮০০ নবীন শিক্ষার্থীকে বরণ 

২৬ জুলাই ২০২৬, ০৯:১০ PM
৮০০ নবীন শিক্ষার্থীকে গাছের চারা ও সোনালি আঁশ পাটের তৈরি ব্যাগ উপহার দিয়ে বরণ

৮০০ নবীন শিক্ষার্থীকে গাছের চারা ও সোনালি আঁশ পাটের তৈরি ব্যাগ উপহার দিয়ে বরণ © টিডিসি ফটো

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের প্রায় ৮০০ নবীন শিক্ষার্থীকে গাছের চারা ও সোনালি আঁশ পাটের তৈরি ব্যাগ উপহার দিয়ে বরণ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রোববার (২৬ জুলাই) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত নবীনবরণ অনুষ্ঠানে শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানো হয়।

জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেক শিক্ষার্থীর হাতে একটি করে গাছের চারা ও পরিবেশবান্ধব পাটের ব্যাগ তুলে দেওয়া হয়। পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব মানসিকতা গড়ে তোলার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রশাসনের এ ব্যতিক্রমী উদ্যোগে উচ্ছ্বাস প্রকাশ করেন নবীন শিক্ষার্থীরা।

অনুষ্ঠানে ওরিয়েন্টেশন বক্তা হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মাসিউটিক্যাল কেমিস্ট্রি বিভাগের ইমেরিটাস অধ্যাপক ড. মো. আব্দুর রশীদ। ওরিয়েন্টেশন কমিটির আহ্বায়ক ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. শামীম আহসান।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ইতিহাসের বিভিন্ন বৈপ্লবিক পরিবর্তনের মতো বাংলাদেশও নতুন সম্ভাবনার পথে এগিয়ে যাচ্ছে। এ সময় তিনি শিক্ষার্থীদের জ্ঞান, দক্ষতা ও মানবিক মূল্যবোধের মাধ্যমে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম নবীনদের উদ্দেশে বলেন, বিশ্ববিদ্যালয় জীবনের প্রথম দিন তোমাদের নতুন দিগন্তের সূচনা হলো। গাছের চারাটি শিক্ষার্থীদের স্বপ্ন, অধ্যবসায় ও দায়িত্ববোধের প্রতীক হিসেবে কাজ করবে। এটি তাদের প্রকৃতির প্রতি সংবেদনশীল হওয়ার পাশাপাশি ধৈর্য ও দায়িত্বশীলতা অর্জনে অনুপ্রাণিত করবে।

এ সময় উপস্থিত ছিলেন পাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম, নওগাঁ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাসনাত আলী, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের উপাচার্য অধ্যাপক তাহমিনা আখতার, পাবনা-২ আসনের সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খান ও আরিফা সুলতানা।

অনুষ্ঠানে বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং নবীন শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নিতুন কুমার পোদ্দার এবং ইংরেজি বিভাগের প্রভাষক সাবিহা আফরিন বাধন।

যদি পার আমার পাওনা আদায় করে তোমার বউদির হাতে দিও— চিরকুটে য…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পাওনা টাকা চাওয়ায় বন্ধুকে হত্যা করে মাটিচাপা
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
 মেঘমল্লার বসুর জ্ঞান ফিরেছে
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতিতে অধ্যক্ষের স্থায়ী বহিষ্কারের…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কলাপাতার থালায় খাবার বিতরণ, ধনী গরীব সবাই খেলেন একপাত্রে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুর উদ্যোগে ৩টি স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9