হাবিপ্রবিকে নিষ্ঠার সাথে কাজ করতে বললেন ইউজিসি সদস্য

২২ জুন ২০১৯, ০৮:০১ PM

© টিডিসি ফটো

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলী বলেছেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকারের হাত ধরে সোনার বাংলা এখন বাস্তবে পরিণত হচ্ছে। বর্তমান সরকার অত্যন্ত শিক্ষাবান্ধব সরকার। এ সময় তিনি বলেন, শুধু কর্মসম্পাদন চুক্তি করলেই হবে না, নিজ নিজ দায়বদ্ধতা থেকে চুক্তি বাস্তবায়নে আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে যেতে হবে।

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (এপিএ) সংক্রান্ত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শনিবার সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-২তে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার প্রফেসর ডা. মো. ফজলুল হক, ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, ইউজিসির রিসোর্স সাপোর্ট এন্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক মো. ওমর ফারুক। অনুষ্ঠান সঞ্চালনা এবং স্বাগত বক্তব্য রাখেন হাবিপ্রবির হিসাব শাখার পরিচালক প্রফেসর ড. মো. শাহাদৎ হোসেন খান ।

সভাপতির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. মু. আবুল কাসেম বলেন, টিচিং এবং লার্নিং এবং গবেষণা উন্নয়নে বর্তমানে হাবিপ্রবিতে শিক্ষক ও কর্মকর্তা ও কর্মচারিদের বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা নিয়মিত আয়োজন করা হচ্ছে। আশাকরি এটা অব্যাহত থাকবে। তিনি আজকের কর্মশালায় উপস্থিত সকল অতিথি ও অংশগ্রহনকারীদের বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

কর্মশালায় রিসোর্স পার্সন হিসেবে অংশগ্রহণ করেন ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মো. কামাল হোসেন, ইউজিসির রিসোর্স সাপোর্ট এন্ড পাবলিকেশন্স বিভাগের পরিচালক মো. ওমর ফারুক সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি. এস. (উপসচিব) মো. কামরুল হাসান, শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব জাকিয়া পারভিন, শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. ফজলুর রহমান, ইউজিসির সিনিয়র সহকারী পরিচালক মো. নজরুল ইসলাম ও রবিউল ইসলাম প্রমুখ।

উল্লেখ্য, কর্মশালায় শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা, ইউজিসির কর্মকর্তা, হাবিপ্রবির শিক্ষক ও কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন।

টুপটুপ রিসোর্টে আগুন ছড়িয়ে পড়ে কীভাবে, তদন্তে উঠে এল যেসব ত…
  • ২৩ অক্টোবর ২০২৬
আসামি ধরে থানায় ফেরার পথে সড়কে ঝরল বিএনপি নেতা ও এসআইয়ের প্…
  • ২৩ অক্টোবর ২০২৬
চার পদে ৪৪০ জনকে নিয়োগ দেবে আরআরএফ
  • ২৩ অক্টোবর ২০২৬
ফের চালু হচ্ছে এনইআইআর, অবৈধ ও অনিবন্ধিত মোবাইল ফোনের ভবিষ্…
  • ২৩ অক্টোবর ২০২৬
সকালের নাশতায় ভাত খাওয়া কতটা স্বাস্থ্যকর?
  • ২৩ অক্টোবর ২০২৬
অপ্রতীমকে হত্যা মামলায় চারজনের বিরুদ্ধে চার্জশিট, পুলিশের ত…
  • ২৩ অক্টোবর ২০২৬