কুয়েটে প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা আজ, আসন প্রতি লড়বেন ১১ জন

১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ AM , আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫৭ AM
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিইউআরপি ও বি.আর্ক প্রোগ্রামের ভর্তি পরীক্ষা আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে। সকাল সাড়ে ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত তিন ঘণ্টাব্যাপী লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া বি.আর্ক প্রোগ্রামের জন্য ভর্তিচ্ছু শিক্ষার্থীদের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষা দুপুর পৌনে ১টা থেকে দুপুর পৌনে ২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অনুষদের আওতাধীন ১৬টি বিভাগে মোট ১ হাজার ৬৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। এ বছর ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১১ হাজার ৭১৩ জন পরীক্ষার্থী। আসন প্রতি লড়বেন ১১ জন।

লিখিত ভর্তি পরীক্ষা মোট ৫০০ নম্বরের হবে। তবে বি.আর্ক প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে লিখিত পরীক্ষার পাশাপাশি আলাদাভাবে এক ঘণ্টার ১০০ নম্বরের মুক্তহস্ত অঙ্কন পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

এ বছর কুয়েটের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) কেন্দ্রেও ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে কুয়েট কেন্দ্রে রোল নম্বর ১০০০১ থেকে ১৬২২২ পর্যন্ত মোট ৬ হাজার ২২২ জন এবং বুয়েট কেন্দ্রে রোল নম্বর ২০০০১ থেকে ২৫৪৯১ পর্যন্ত মোট ৫ হাজার ৪৯১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

ট্যাগ: কুয়েট
ভর্তি পরীক্ষার জন্য আমি কোনো কোচিং সেন্টারে যাইনি
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জুনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে আকিজ ফুড, আবেদন ২০ সেপ্টেম্বর…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মক্কাসহ তিন শহরে রেড অ্যালার্ট জারি করল সৌদি আরব 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাম ও উপসর্গে গত ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
শেরপুর সরকারি কলেজে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে অভিভাবক সম…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে দ্বিতীয় চ্যাম্পিয়ন যবিপ্রবি, ক্যাম্পাসে আনন্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9