ডুয়েট সাংবাদিক সমিতির নতুন সভাপতি মাহতাব, সাধারণ সম্পাদক মনির

১৪ নভেম্বর ২০২৫, ১০:৩৩ PM
মাহতাব হোসেন দোলন ও মনির হোসেন

মাহতাব হোসেন দোলন ও মনির হোসেন © সংগৃহীত

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) সাংবাদিক সংগঠন ডুয়েট সাংবাদিক সমিতির (ডুয়েটসাস) ২০২৫-২৬ মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। শুক্রবার (১৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ‘ডুয়েটসাস অর্ধযুগ পূর্তি ও পুনর্মিলনী-২০২৫’ অনুষ্ঠানে নতুন নেতৃত্বের নাম প্রকাশ করা হয়। নতুন কমিটিতে সভাপতি হয়েছেন মাহতাব হোসেন দোলন ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মনির হোসেন।

কমিটিতে সিনিয়র সহ-সভাপতি শিহাব উদ্দিন এবং সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন সাইফুর রহমান সাব্বির, পরান হোসেন ও হৃদয় হোসাইন; সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ চিত্র ও আলোকিত সকালের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি রাকিবুল ইসলাম। দপ্তর সম্পাদক দ্যা ডেইলি ক্যাম্পাসের প্রতিনিধি আসিফ আকাশ, কোষাধক্ষ গার্ডিয়ান বাংলা নিউজের প্রতিনিধি সাকিবুল ইসলাম, ক্রীড়া সম্পাদক সংবাদ লাইভ২৪.কম এর প্রতিনিধি তারিকুল ইসলাম;  প্রচার ও মিডিয়া সম্পাদক ডেইলি বাংলাদেশের প্রতিনিধি মো. রিয়াদ হোসেন , সহ–প্রচার ও মিডিয়া সম্পাদক এনপিবি নিউজ.কম এর প্রতিনিধি আব্দুল কাদের, গ্রন্থাগার সম্পাদক আমার ক্যাম্পাস এর প্রতিনিধি জোবায়েদ হোসেন।

এ ছাড়া কমিটির কার্যনির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন সাব্বির হোসাইন জিসান, দিজিবাংলাটেক.নিউজ এর ক্যাম্পাস প্রতিনিধি মো. ইমাম উদ্দিন  এবং মো. শরিফুল ইসলাম।  

নতুন নেতৃত্বের মাধ্যমে ডুয়েট সাংবাদিক সমিতি ডুয়েট ক্যাম্পাসে সাংবাদিকতার মানোন্নয়ন, শিক্ষার্থীদের সফট স্কিলস বৃদ্ধি এবং সত্য ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ জয়নাল আবেদীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডুয়েট ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. উৎপল কুমার দাস এবং ডুয়েট সাংবাদিক সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিঃ আল মাহমুদ রাজ, সাবেক সভাপতি ইঞ্জিঃ লতিফ গাজী, এছাড়াও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ও সাংবাদিক সমিতির বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

শুধু পড়া নয়, একই বিষয় ১০-১৫ বার পর্যন্ত লেখাই ছিল প্রথম চেষ…
  • ১৫ জুলাই ২০২৬
আদমজী ইপিজেডে কাপড়ের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
  • ১৫ জুলাই ২০২৬
নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু
  • ১৫ জুলাই ২০২৬
১ আগস্ট থেকে দেশজুড়ে টাইফয়েড টিকাদান শুরু, পাবে কারা
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সিদ্ধেশ্বরী কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ জুলাই ২০২৬
পর্যটনের স্বর্গ, দুর্যোগে যেন মৃত্যুপুরী সেন্টমার্টিন
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence