টাইমস হায়ার এডুকেশন র‌্যাঙ্কিং

বিজ্ঞান ও প্রযুক্তিতে দেশসেরা যবিপ্রবি, দেশে যৌথভাবে দ্বিতীয়

০৯ অক্টোবর ২০২৫, ০৭:৩৪ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

যুক্তরাজ্যভিত্তিক বিশ্ববিখ্যাত শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশনের (টিএইচই) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৬’-এ ১০০১ থেকে ১২০০-এর মধ্যে স্থান করে নিয়েছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি)। প্রকাশিত এই র‌্যাঙ্কিং অনুযায়ী দেশে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে প্রথম স্থান এবং দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে যবিপ্রবি। যৌথভাবে দ্বিতীয় স্থানে রয়েছে আরও ৫টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) টাইমস হায়ার এডুকেশনের ওয়েবসাইটে এই র‌্যাঙ্কিং প্রকাশিত হয়েছে। প্রকাশিত এ তালিকায় আছে দেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয়। তবে সব কটির অবস্থান ৮০০-এর পরে। 

শিক্ষার মান, শিক্ষার্থী-শিক্ষকের অনুপাত, গবেষণার মান, সাইটেশন, আন্তর্জাতিক শিক্ষার্থীসহ কয়েকটি সূচকের ওপর ভিত্তি করে র‍্যাঙ্কিং করেছে যুক্তরাজ্যভিত্তিক শিক্ষা সাময়িকী টাইমস হায়ার এডুকেশন। 

এ বছর যবিপ্রবির গবেষণার পরিবেশ সূচক ১০.৪ থেকে বেড়ে হয়েছে ১১.৫, গবেষণার মান সূচকে ৭৪.৮, শিল্পক্ষেত্রের সহযোগিতায় ১৮.৮ থেকে বেড়ে হয়েছে ১৯.৪, শিক্ষা সূচকে বর্তমান পয়েন্ট ১৫.২ যা গতবছর ছিল ১৫.৪, আন্তর্জাতিক দৃষ্টিভঙ্গি সূচকে পয়েন্ট ৪৭.৬।

প্রকাশিত ফলাফলে এ বছর এনএসইউর সঙ্গে যৌথভাবে র‍্যাংঙ্কিয়ের ৮০১-১০০০ ব্যান্ডে স্থান পেয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

১০০১ থেকে ১২০০ মধ্যে রয়েছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), ব্র্যাক বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), রাজশাহী বিশ্ববিদ্যালয়।

উল্লেখ্য, টাইমস হায়ার এডুকেশনের ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‌্যাঙ্কিং ২০২৫’-এ যবিপ্রবির অবস্থান ছিল ৮০১ থেকে ১০০০-এর মধ্যে।

পুরনো ফ্যাসিবাদ আবার নতুন করে ফিরে আসছে: সাদিক কায়েম
  • ১২ অক্টোবর ২০২৬
সারা দেশে দিন এলপিজি বিক্রি বন্ধের ঘোষণা
  • ১২ অক্টোবর ২০২৬
বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬