বশেমুরবিপ্রবিতে বিজনেস গ্রাজুয়েটদের চ্যালেঞ্জ বিষয়ক সেমিনার

৩০ এপ্রিল ২০১৯, ০৬:৫৯ PM
সেমিনারে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ

সেমিনারে উপস্থিত শিক্ষক-শিক্ষার্থীদের একাংশ © ফাতেমা-তুজ-জিনিয়া

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) মার্কেটিং বিভাগের উদ্যোগে ‘চ্যালেঞ্জেস ফেসড বাই দ্যা বিজনেস গ্রাজুয়েটস অব ২১ সেঞ্চুরি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকাল ৪.০০ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের ১০১নং রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

সেমিনারে অধ্যাপক মো. মাসুদুর রহমান বলেন বর্তমান সময়টা তরুণদের। এই সময়ে কর্মক্ষেত্রে সুযোগ এবং হুমকি দুটোই সমানুপাতিক হারে বৃদ্ধি পাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই অধ্যাপক শিক্ষার্থীদের কর্মক্ষেত্রে নিজেদের সুপ্রতিষ্ঠিত করার জন্য সততা ও নৈতিকতার সাথে নতুনকে গ্রহণ করার মানসিকতা তৈরি করতে এবং বড় স্বপ্ন দেখার পরামর্শ দেন।

মার্কেটিং বিভাগের চেয়ারম্যান ইমরান হোসাইন বলেন বর্তমান সময়ে মানুষের চাহিদা অত্যন্ত দ্রুত পরিবর্তন হচ্ছে এবং মার্কেটিং ক্ষেত্রটা ক্রমাগত চ্যালেঞ্জিং হয়ে যাচ্ছে। চ্যালেঞ্জ মোকাবেলা করে শিক্ষার্থীরা যাতে নিজেদের সহজেই কর্মক্ষেত্রে প্রতিষ্ঠিত করতে পারে সেই উদ্দেশ্যেই আমরা নিয়মিত এধরনের সেমিনার আয়োজন করে থাকি।

গবেষণাপত্র প্রত্যাহারের কারণ ও নৈতিকতা নিয়ে সেমিনারের আয়োজন…
  • ০৬ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে, নিজস্ব ক্যাম্পাসে আয়োজনের পরি…
  • ০৬ আগস্ট ২০২৬
বার্সেলোনায় যাচ্ছেন থিয়াগো? যা বললেন মেসি
  • ০৬ আগস্ট ২০২৬
রাজবাড়ীতে বিদেশি অস্ত্র-গুলিসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার ২
  • ০৬ আগস্ট ২০২৬
অবসর ও কল্যাণ ট্রাস্টের টাকা পাচ্ছেন ১ লাখ ১৯ হাজার শিক্ষক,…
  • ০৬ আগস্ট ২০২৬