আগামী বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ছে: শিক্ষামন্ত্রী

২৪ এপ্রিল ২০১৯, ০৪:৫৮ PM
শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি

শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি © ফাইল ফটো

সরকার শিক্ষা খাতে ব্যাপক উন্নয়ন করছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী ডা.দীপু মনি বলেছেন, বর্তমান সরকার নির্বাচনী ইশতেহারে শিক্ষার মান উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার অঙ্গীকার করেছে। শিক্ষার জন্য পর্যাপ্ত অর্থ বরাদ্দ করতে সরকার আন্তরিক রয়েছে।

তিনি বুধবার সকালে জাতীয় প্রেস ক্লাবে মুভমেন্ট ফর ওয়ার্ল্ড এডুকেশন রাইটসের আয়োজনে ‘আগামী বাজেট ও শিক্ষাখাত: আমাদের প্রত্যাশা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।

তিনি বলেন ২০১৮-২০১৯ অর্থবছরে সরকার অনেকগুলো মেগা প্রজেক্ট বাস্তবায়ন করছে। তারপরও সরকার শিক্ষাখাতে পর্যাপ্ত অর্থ বরাদ্দ প্রদান করেছে। বর্তমানে সরকার বাজেটের প্রায় ১১ দশমিক ৪১ শতাংশ এবং জিডিপির ২ দশমিক ২ শতাংশ শিক্ষাখাতে বরাদ্দ দিয়েছে। পর্যায়ক্রমে বরাদ্দের পরিমান জিডিপির ৪ শতাংশ করার পরিকল্পনা করেছে সরকার।

মন্ত্রী বলেন, এই সেমিনারের মাধ্যমে উত্থাপিত যৌক্তিক দাবীসমূহ আগামী বাজেটে বিবেচনা করা হবে। তিনি আরও বলেন, সরকার ‘মিড ডে মিল’ সারা বাংলাদেশের সব স্কুলে চালু করার ব্যবস্থা নিবে। পুষ্টির সাথে মেধার যোগসূত্র রয়েছে। সরকার শিশুর পুষ্টিহীনতা দূর করতে কাজ করছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীর সভাপতিত্বে সেমিনারে আরও উপস্থিত ছিলেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধুরী।

রাশেদা কে চৌধুরী বলেন, শিক্ষা কোন পণ্য নয়। শিক্ষা নিয়ে কোন বাণিজ্য কাম্য নয়। শিক্ষা ক্ষেত্রে বাজেট বরাদ্দ বৃদ্দি করার পাশাপাশি বাজেটের যথাযথ ব্যবহার মনিটরিং করা জরুরি।

 

 

স্বরাষ্ট্র-আইনসহ ৩ মন্ত্রী পেলেন নতুন দায়িত্ব
  • ৩১ জুলাই ২০২৬
আইইউবিতে শেষ হলো তিনদিনের নাট্যোৎসব ‘নাট্যবৃত্তের দ্বিদশক’
  • ৩১ জুলাই ২০২৬
পাবনায় অপহরণকারী চক্রের ৫ সদস্য আটক, অপহৃত স্কুলছাত্র উদ্ধার
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬