বশেমুরবিপ্রবিতে দুর্যোগ মোকাবেলা বিষয়ক প্রশিক্ষণ

২৪ এপ্রিল ২০১৯, ০৪:৪৯ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) ‘ডিজেস্টার এন্ড রেসপন্স ম্যানেজমেন্ট’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।বুধবার দুপুর ১ টায় বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা (ইএসডি) বিভাগের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এ সময় সহযোগী হিসেবে কাজ করে গোপালগঞ্জের ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স বিভাগ।

অনুষ্ঠনে ইএসডি বিভাগের সভাপতি মো. মুহাইমিনুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, মো. আশিকুজ্জামান ভূইয়া (প্রক্টর), আইন অনুষদের ডীন মো. আব্দুল কুদ্দুস মিয়া, বিজ্ঞান অনুষদের ডীন প্রফেসর ড. এম এ সাত্তার।

ইএসডি বিভাগের সভাপতি মোঃ মুহাইমিনুল ইসলাম বলেন, ‘প্রায়শই আমরা প্রাকৃতিক কিংবা মানুষের তৈরি দুর্যোগের সম্মুখীন হচ্ছি। ফলে আমাদের জীবন বিপন্নতার হার প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। অগ্নিকাণ্ডের ফলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি। আমাদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং যেকোন দুর্ঘটনা যেনো সফলভাবে মোকাবেলা করতে পারি এ জন্য এই প্রশিক্ষণ-কর্মশালার আয়োজন করেছি।’

এছাড়াও উপস্থিত ছিলেন, ইএসডি বিভাগের শিক্ষক মো. রাশেদুজ্জামান পবিত্র, মো..রাজীব হোসেন, শারমিন আক্তার, ফেরদৌসী সুলতানাসহ ইএসডি বিভাগের শিক্ষার্থীরা।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্…
  • ০৬ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬