গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় ও প্রাভা হেলথের মধ্যে চুক্তি স্বাক্ষর

০৬ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৯ PM
চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও প্রাভা হেলথের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আব্দুল মতিন ইমন স্বাক্ষর করেন

চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান ও প্রাভা হেলথের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আব্দুল মতিন ইমন স্বাক্ষর করেন © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ও ঢাকার প্রাভা হেলথ বাংলাদেশ লিমিটেডের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের নির্ভরশীল সদস্যরা প্রাভা হেলথ থেকে বিশেষ ছাড়ে চিকিৎসাসেবা নিতে পারবেন। এর মধ্যে রয়েছে কনসালটেন্সি ফি, মেডিকেল টেস্ট, হেলথ চেক-আপসহ বিভিন্ন সেবায় ডিসকাউন্ট সুবিধা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের ঢাকায় গেস্ট হাউসে এ চুক্তি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার মো. এনামউজ্জামান এবং প্রাভা হেলথের পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ আব্দুল মতিন ইমন স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, গোবিপ্রবির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও তাদের পরিবারের সদস্যরা সব ধরনের ল্যাব টেস্ট, ডোপ টেস্ট, হোল বডি চেক-আপ (নিয়মিত শারীরিক জটিলতা নির্ণয়), ভিটামিন ডি প্যাকেজসহ বিভিন্ন ক্ষেত্রে ১২ থেকে ৫৯ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট সুবিধা পাবেন। এমনকি ভিডিও কলের মাধ্যমে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবাও নেওয়া যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সেকশন অফিসার সাজিদুর রহমান, প্রাভার ল্যাবরেটরি ডিরেক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান ও লিড কর্পোরেট সেলস মার্কেটিং রাশীক রাফিদ খন্দকার।

স্কুল-কলেজের প্রধান শিক্ষক-অধ্যক্ষদের জন্য মাউশির নির্দেশনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
রাবির জুলাই-৩৬ হলে ৪৬ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
টেবিল টেনিস খেলোয়ার খই খইয়ের রাজসিক বিদায়
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
দূরত্ব থাকার পরও বিদ্যালয়ে নিয়মিত যাওয়া ছাত্রীদের সাইকেল দে…
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রি করায় ইউপিএলের বিক্রয়কেন্দ্রে …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
নরসিংদী সিভিল সার্জনের কার্যালয়ে ১১৭ পদে জনবল নিয়োগ
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬