তিন দফা দাবিতে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয় কৃষিবিদ ঐক্য পরিষদের বিক্ষোভ

৩১ আগস্ট ২০২৫, ০৯:৩৬ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ PM
মেইনগেট-সংলগ্ন সামনের সড়ক ব্লকেড করা হয়

মেইনগেট-সংলগ্ন সামনের সড়ক ব্লকেড করা হয় © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) কৃষিবিদদের তিন দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে কৃষিবিদ ঐক্য পরিষদ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেট কর্মসূচি পালন করেছে। আজ রবিবার (৩১ আগস্ট) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও মেইনগেট-সংলগ্ন সামনের সড়ক ব্লকেড করা হয়। এ সময় রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবির মধ্যে রয়েছে ডিএই, বিএডিসিসহ অন্যান্য সব গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেড (উপসহকারী কৃষি কর্মকর্তা/ উপসহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে; নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না; কৃষি ও কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে ‌‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

এ সময় আন্দোলনরত শিক্ষার্থী মাহাদী হাসান তাহমিদ বলেন, ‘দীর্ঘদিন ধরে কৃষিবিদরা তাদের যৌক্তিক দাবিগুলো জানিয়ে আসছে। আমরা শান্তিপূর্ণভাবে সরকার ও যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে একটা নিরপেক্ষ সমাধান আশা করেছিলাম। কিন্তু আমাদের নীরবতা ও শান্তিপূর্ণ আন্দোলনকে তারা দুর্বলতাভেবে ভুল করেছে। আমাদের দাবি দাওয়া মেনে নেওয়া না হলে সামনে আরও কঠোর কর্মসূচি আসবে।’ন

চাঁদা না পেয়ে চিকিৎসককে হত্যার হুমকি, দেশীয় অস্ত্রসহ আটক ৭
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
আরব আমিরাতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ, প্রতিপক্ষ কারা
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
সরকারি চাকরিতে ভাইভার নম্বর বাড়ানোর প্রতিবাদে জবিতে বিক্ষোভ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘে সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন পররাষ্ট্রমন…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ভাইবায় নম্বর বৃদ্ধির প্রতিবাদে কাল কুবিতে মানববন্ধন
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
ভাইভায় নম্বর বাড়ানোর প্রতিবাদে জাবিতে জাকসুর বিক্ষোভ
  • ০৮ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9