শিক্ষকের সম্মানহানির প্রতিবাদে গোপালগঞ্জ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মানববন্ধন

৩১ আগস্ট ২০২৫, ০৭:১৩ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ PM
আইন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন

আইন বিভাগের শিক্ষার্থীদের মানববন্ধন © টিডিসি

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) সহযোগী অধ্যাপক ও আইন বিভাগের চেয়ারম্যান ড. রাজিউর রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও হয়রানির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন আইন বিভাগের শিক্ষার্থীরা।

আজ রবিবার (৩১ আগষ্ট) দুপুরে আইন বিভাগের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। শিক্ষক ড. রাজিউর রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিভিন্ন ধরনের লেখা প্লাকার্ড প্রদর্শন করে বিভিন্ন স্লোগান দেন তারা।

পরে সেখানে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা বক্তব্য দেন। এ সময় বক্তরা বলেন, ‘আমাদের আইন বিভাগের শিক্ষক ড. রাজিউর রহমানের বিরুদ্ধে একটি শ্রেনী অপপ্রচার চালাচ্ছে। তার রিরুদ্ধে মিথ্যা ও ভিত্তীহীন সংবাদ প্রকাশ করে সম্মানহানি করেছে। যারা এ কাণ্ড ঘটিয়েছে, তাদের কঠোর শাস্তি জানাই।’

ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬
৫৮ কর্মচারী নিয়োগে বিজ্ঞপ্তি বাংলাদেশ শিশু হাসপাতালে, আবেদ…
  • ১০ অক্টোবর ২০২৬
ওয়ালটনের সোলার ইকোসিস্টেম উন্মোচন করলেন অর্থ ও পরিকল্পনামন্…
  • ১০ অক্টোবর ২০২৬