প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় গোবিপ্রবি উপাচার্যের উদ্বেগ

২৮ আগস্ট ২০২৫, ০৫:০৫ PM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৯:৫২ PM
গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর

গোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর © সংগৃহীত

রাজধানী ঢাকায় তিন দফা দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশের হামলার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর।

বুধবার (২৭ আগস্ট) ঢাকায় এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গোবিপ্রবির শিক্ষার্থীরাও মারাত্মকভাবে আহত হয়েছেন বলে উপাচার্য নিশ্চিত করেছেন।

আজ বৃহস্পতিবার (২৮ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন,
‘প্রকৌশল শিক্ষার্থীদের সঙ্গে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, তা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের সহিংস হামলা শিক্ষাঙ্গনের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করে। দেশের ভবিষ্যৎ নির্মাণে নিয়োজিত শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এ ঘটনায় আহত হয়েছেন, যা বিশ্ববিদ্যালয় পরিবারকে গভীরভাবে মর্মাহত করেছে।

উপাচার্য সরকারের প্রতি শিক্ষার্থীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। একই সঙ্গে আহতদের সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তিনি।

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬