ক্লাসে আমরা শিক্ষার্থীদের ৫ শতাংশ পড়াই: জাফর ইকবাল

১৯ এপ্রিল ২০১৯, ০৮:৩৩ PM
উদ্ভাবনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উদ্ভাবনী প্রক্রিয়ায় অংশ নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। © টিডিসি ফটো

ড. জাফর ইকবাল বলেছেন, আমি সবসময় বলি, শিক্ষার্থীদের ক্লাসরুমে আমরা মাত্র ৫% শেখাতে পারি। বাকি ৯৫% ক্লাস রুমের বাহির, ক্যাম্পাস এবং বাকি জীবন থেকে শিখতে হবে। আমরা শিক্ষার্থীদের অল্প সময়ে অল্প পড়াই কিন্তু তারা বিভিন্ন আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করে যে লেভেলের শিক্ষা গ্রহণ করে তাতো আমরা শেখাই না, তারা নিজেরা নিজেরা শেখে। দুইদিনব্যাপী আয়োজিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘এলআইসিটি সাস্ট টেক ফেস্ট-২০১৯’ এ তার বক্তব্যে এ কথা বলেন।

শুক্রবার বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া আইআইসিটি ভবনে ফেস্টের উদ্বোধন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম। দু’দিনব্যাপী এ প্রতিযোগিতায় দেশের ৫৪টি বিশ্ববিদ্যালয় থেকে ২০০টি টিমের প্রায় এক হাজার শিক্ষার্থী অংশ নিয়েছেন।

আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগীতা, হ্যাকাথন, রোবো ফাইট, প্রজেক্ট এক্সিবিশন ও মেজ সলভারসহ মোট পাঁচটি পৃথক প্রতিযোগীতার মাধ্যমে এই ফেস্ট অনুষ্ঠিত হচ্ছে। তন্মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগীতায় ১৬০ টি দল, হ্যাকাথনে ৩৬টি দল, রোবটিক্সে মেইজ সলভারে ১২টি দল ও রোবোফাইটে ১৬টি দল প্রতিযোগীতা করছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সিএসই বিভাগের প্রধান ও ফেস্টের আহ্বায়ক অধ্যাপক ড. জহিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল এবং অ্যাপ্লায়েড সায়েন্সেস এন্ড টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেছ, আইকিউএসির পরিচালক অধ্যাপক ড. আব্দুল আওয়াল বিশ্বাস, আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. শহীদুর রহমান, আইআইসিটির সহকারী অধ্যাপক আসিফ মো. সামির এবং ইইই বিভাগের প্রধান সহকারী অধ্যাপক আরিফ আহাম্মদ।

বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করছেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বলেন যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে, দেশকে পূর্ণাঙ্গ ডিজিটাল করার দায়িত্ব তাদের হাতে। এই সকল অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে এক ধাপ এগিয়ে যাবে।

শনিবার সকালে এলআইসিটি টক এন্ড টেক ফেস্ট টক উইথ পলক পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এছাড়াও আগামীকাল বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সমাপনী ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠিত হবে। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর নির্বাহী পরিচালক পার্থপ্রতীম দেব। বিশেষ অতিথি হিসেবে শাবিপ্রবির স্কুল অব এপ্লায়েড সায়েন্সেস এন্ড টেকনোলজি’র ডীন অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস, এলআইসিটি এর প্রজেক্ট ডিরেক্টর মো. রেজাউল করিম প্রমুখ। সমাপনির সভাপতিত্ব করবেন ফেস্টের আহবায়ক অধ্যাপক ড. এম জহিরুল ইসলাম।

এলআইসিটি টক এন্ড টেক ফেস্ট টক উইথ পলক এই প্রযুক্তি উৎসবের আয়োজন করেছে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগ এবং ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি অনুষদ।

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬
গবেষণাপত্র প্রত্যাহারের কারণ ও নৈতিকতা নিয়ে সেমিনারের আয়োজন…
  • ০৬ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে, নিজস্ব ক্যাম্পাসে আয়োজনের পরি…
  • ০৬ আগস্ট ২০২৬
বার্সেলোনায় যাচ্ছেন থিয়াগো? যা বললেন মেসি
  • ০৬ আগস্ট ২০২৬