ক্লাসে ফিরলো বশেমুরবিপ্রবি’র আন্দোলনরত শিক্ষার্থীরা

আন্দেলন চলাকালীন সময়ের তোলা ছবি

আন্দেলন চলাকালীন সময়ের তোলা ছবি

আন্দোলনের ১২ দিনের মাথায় এসে অবশেষে ক্লাসে ফিরলো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইন্জিনিয়ারিং বিভাগের (সিএসই) শিক্ষার্থীরা। যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত নিজ বিভাগের চেয়ারম্যান আক্কাস আলীকে আট সেমিস্টারের জন্য সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম থেকে বিরতি দেয়ার সিদ্ধান্ত নেয় প্রশাসন। এরপর আন্দোলনরত শিক্ষার্থী স্থগিত করে তাদের কর্মসূচি।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার প্রফেসর ড. মোঃ নুরউদ্দীন আহমেদ স্বাক্ষরিত একটি অফিস আদেশের মাধ্যমে জানানো হয় , যৌন হয়রানির অভিযোগের তদন্তের জন্য গঠিত কমিটির সুপারিশ অনুযায়ী আক্কাস আলীকে সিএসই বিভাগের চেয়ারম্যান পদ থেকে আজীবন অব্যাহতিসহ আট সেমিস্টারের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক এবং প্রশাসনিক কার্যক্রম থেকে বিরতি দেয়া হয়েছে।

পরে এ বিষয়ে আন্দোলনে অংশগ্রহণ করা সিএসই বিভাগের এক শিক্ষার্থী জানান, আমাদের দাবি ছিলো স্থায়ী বহিষ্কার, কারণ তার মতো শিক্ষক ক্যাম্পাসে অবস্থান করলে কোন মেয়েরা নিরাপদ থাকবে না৷ তবুও প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই। এজন্য আমরা ক্লাসে ফিরে যাবো। 

প্রসঙ্গত, চলতি বছরের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে সিএসই বিভাগের চেয়ারম্যান এবং সহকারী অধ্যাপক আক্কাস আলীর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ করে ওই বিভাগের দুই ছাত্রী। দুই মাস পরও বিশ্ববিদ্যালয় প্রশাসন তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেয়ায় ক্লাস-পরীক্ষা বর্জন করে গত ৭ এপ্রিল থেকে আক্কাস আলীর স্থায়ী চাকরিচ্যুতির দাবীতে আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা তার বিচারের দাবিতে বিভিন্ন কর্মসূচিও পালন করে।

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬
গবেষণাপত্র প্রত্যাহারের কারণ ও নৈতিকতা নিয়ে সেমিনারের আয়োজন…
  • ০৬ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে, নিজস্ব ক্যাম্পাসে আয়োজনের পরি…
  • ০৬ আগস্ট ২০২৬
বার্সেলোনায় যাচ্ছেন থিয়াগো? যা বললেন মেসি
  • ০৬ আগস্ট ২০২৬