হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

নুসরাত হত্যা: বিচার দাবীতে প্রগতিশীল শিক্ষক ফোরামের মানববন্ধন

১৮ এপ্রিল ২০১৯, ০৯:০২ PM
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের সদস্যদের একাংশ।

মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ফোরামের সদস্যদের একাংশ। © আব্দুল মান্নান

ফেনীর সোনাগাজীর মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফি হত্যার বিচার দাবিতে মানববন্ধন করেছে দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (হাবিপ্রবি) প্রগতিশীল শিক্ষক ফোরাম।

বৃহস্পতিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের ২নং গেট সংলগ্ন দিনাজপুর-ঢাকা মহাসড়কের পাশে দাঁড়িয়ে তারা এই মানববন্ধন কর্মসূচি পালন করে। ঘন্টাব্যাপী তাদের এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী অংশগ্রহণ করেন।

মানববন্ধনে প্রগতিশীল শিক্ষক ফোরামের সংস্কৃতি বিষয়ক সম্পাদক প্রফেসর ড. মো. ফেরদৌস মেহবুবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, ফোরামের সহ-সভাপতি প্রফেসর ড. এ. টি. এম সফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায়, সহ-সম্পাদক প্রফেসর ডা. এসএম হারুন-উর-রশীদ, প্রফেসর ডা. বেগম ফাতেমা জোহরা প্রমুখ। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের মধ্যে বক্তব্য রাখেন ডা. আসাদুজ্জামান জেমি এবং শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন, দীপা, রাব্বি, স্নিগ্ধাসহ আরও অনেকে।

মানববন্ধনে বক্তারা বলেন, ধর্মীয় একটি প্রতিষ্ঠান, সেখানেও আজ আমার বোন কিংবা মা কেউই নিরাপদ নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে এসেও আমরা যদি নিরাপদ থাকতে না পারি তাহলে নিরাপত্তা আর পাবো কোথায়? আজ আমার বোন খুন হয়েছে তো কাল অন্যজন খুন হবে। আমাদের সোচ্চার হতে হবে এখনই। এই সময় থেকেই এসব নরপশুদের বিরুদ্ধে কঠিন থেকে কঠিন প্রতিরোধ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রীর কাছে আমাদের বিনীত আবেদন, যারা এই ঘৃণ্য অপকর্মের সাথে জড়িত, তাদের সকলকে যেন দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় নিয়ে আসা হয়। তাদের যেন এমন শাস্তি দেয়া হয়, যাতে করে পরবর্তীতে কেউ এই ঘৃণ্য অপকর্ম করার দুঃসাহস দেখাতে না পারে ।

ফোরামের সাধারণ সম্পাদক প্রফেসর ড. বলরাম রায় বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। যিনি শপথ গ্রহণের পূর্বে নারী নির্যাতন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছেন। যেখানে কোন নারী নির্যাতন থাকবে না ।তারই ধারাবাহিকতায় হাবিপ্রবিতে আমি সকলের উপস্থিতে কলঙ্কমুক্ত ও নারী নির্যাতন মুক্ত ক্যাম্পাস ঘোষণা করতে চাই।

বলরাম ক্যাম্পাসে নারী নির্যাতনের কথা উল্লেখ করে বলেন, আমি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে বিনীত অনুরোধ জানাতে চাই, তদন্ত কমিটি যে রায় দিয়েছে তার ভিত্তিতে নারী নির্যাতনকারী রমজান আলীসহ এর সাথে জড়িত ব্যক্তিদের দ্রুত বহিষ্কার করে ক্যাম্পাসকে কলঙ্কমুক্ত, নারী নির্যাতনমুক্ত ক্যাম্পাস ঘোষণা করা হোক।

নুসরাত হত্যার চেয়ে তিনি বলেন, আমি প্রধানমন্ত্রীর কাছে নুসরাত হত্যার সাথে জড়িত সিরাজ-উদ-দৌলাসহ সকল খুনিদের দ্রুত বিচারের আওতায় নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। এরপর তিনি সকলকে, যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ গড়ে তোলার জন্যও আহবান জানান।

নারীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরা, হাসপাতালের নিরাপত্তা প্রধ…
  • ০৬ আগস্ট ২০২৬
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাসেও ছড়িয়ে পড়ে আন…
  • ০৬ আগস্ট ২০২৬
গবেষণাপত্র প্রত্যাহারের কারণ ও নৈতিকতা নিয়ে সেমিনারের আয়োজন…
  • ০৬ আগস্ট ২০২৬
নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হন যেভাবে
  • ০৬ আগস্ট ২০২৬
ডিআইইউর ৯ম সমাবর্তন নভেম্বরে, নিজস্ব ক্যাম্পাসে আয়োজনের পরি…
  • ০৬ আগস্ট ২০২৬
বার্সেলোনায় যাচ্ছেন থিয়াগো? যা বললেন মেসি
  • ০৬ আগস্ট ২০২৬