গলাচিপা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন

১৮ এপ্রিল ২০১৯, ০৫:৪০ PM
এম এম শাহজাদা এমপি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবন উদ্বোধন করেন।

এম এম শাহজাদা এমপি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ভবন উদ্বোধন করেন। © নিয়ামুর রশিদ শিহাব

কর্মমুখী শিক্ষা প্রসারের লক্ষ্যে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের বদরপুর গ্রামে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ৫তলা একাডেমিক ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার পটুয়াখালীর-৩ আসনের সংসদ সদস্য এম এম শাহজাদা টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এ কাজের উদ্বোধন করেন।

এম এম শাহজাদা (এমপি) তার দেয়া প্রধান অতিথির বক্তব্যে বলেন, এ অঞ্চলের অনগ্রসর জনগোষ্ঠীকে কর্মমুখী শিক্ষার মাধ্যমে আত্ম-কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে এ প্রতিষ্ঠানটি অনন্য ভূমিকা রাখব। যাতে করে কেউ পিছিয়ে না থাকে সেদিকেই সরকারের পাশাপাশি আমাদের সু-দৃষ্টি সবসময় অব্যাহত থাকবে।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান মো. শাহীন শাহ্, জেলা নির্বাহী প্রকৌশলী মো. জিয়াউল হক, গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী প্রকৌশলী নাহিদ, এস. এম ফারুক হোসেন, উপজেলা শিক্ষা অফিসার মো. গোলাম মোস্তফা, ঠিকাদার মোফাজ্জেল হোসেন মাসুদ প্রমুখ।

এ প্রতিষ্ঠানটির প্রাথমিক ভাবে ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৮৮লাখ। মেয়াদ কাল দেড় বছর। ভবনটির ৫তলা একাডেমিক ভবনের ৪তলা হবে প্রশাসনিক কার্যক্রম। এসএমএন্ডএসটি (জেবি) নামের সংস্থাটি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের পুরো ভবন নির্মাণ কাজ চালিয়ে যাবেন।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্…
  • ০৬ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬