© টিডিসি ফটো
গোপালগঞ্জে বঙ্গনন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগ ও ফার্মেসী এসোসিয়েশনের আয়োজনে তৃতীয় গ্রাজুয়েশন সমাপনী, নবীনবরণ ও কালচারাল প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।
ফার্মেসী বিভাগের সভাপতি ড. রেজিনা রউফের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. খোন্দকার নাসিরউদ্দিন।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফার্মেসী বিভাগের সহকারী অধ্যাপক ড. তরিকুল ইসলাম, মো. শফিকুল ইসলাম, আবুল বশার রিপন খলিফা এবং প্রভাষক মো. সোলায়মান হোসাইন, মিলন মন্ডল, শানিতা জামান স্মৃতি, উম্মে হাফসা আশা, মোসা. খাদিজা আক্তার, সাদীদ হোসাইন এবং তাসনিয়া নাহিয়ান জুলফিকার।
শুভেচ্ছা বক্তব্যে নবীন দের উদ্দেশ্যে ড. রেজিনা রউফ বলেন, ‘তোমরা অনেক প্রতিদ্বন্দ্বিতা করে ফার্মেসী বিভাগে পড়ার সুযোগ পেয়েছো এজন্য তোমাদের অভিনন্দন তবে এখানেই তোমাদের থেমে গেলে চলবে না, আমাদের দক্ষ শিক্ষকমন্ডলীদের সহায়তায় জীবনের লক্ষ্যের দিকে এগিয়ে যেতে হবে।’
অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থী ও গ্রাজুয়েটদের হাতে ফুল ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় নবীন ও স্নাতক শিক্ষার্থীরা তাদের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করেন। এরপরে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি তার বক্তব্যে ফার্মেসী বিভাগের গুরুত্ব বুঝাতে গিয়ে বলেন ‘আমাদের সময় বাংলাদেশের মেধাবী শিক্ষার্থীরা মেডিকেল এবং ফার্মেসী শিক্ষার মধ্যে থেকে ফার্মেসী বিষয়কে বেছে নিতো। এছাড়াও শিক্ষার পরিবেশ রক্ষায় গৃহীত মাদক বিরোধী বিভিন্ন পদক্ষেপের কথা উল্ল্যেখ করেন।’
প্রসঙ্গত, নবীন শিক্ষার্থীদের মধ্যে ১৩ জন বিদেশী শিক্ষার্থী রয়েছে। জীববিজ্ঞান অনুষদের প্রথম বিভাগ হিসেবে ২০১২ সাল থেকে সুনামের সাথে ঔষধ ও স্বাস্থ্য বিজ্ঞান শিক্ষা ও গবেষণা কার্যক্রম পরিচালনা করে আসছে।