ব্যাপক উদ্দীপনায় হাবিপ্রবিতে বর্ষবরণ উৎসব

১৪ এপ্রিল ২০১৯, ০৫:৪৫ PM
মঙ্গল শোভাযাত্রার র‌্যালিতে হাবিপ্রবি পরিবার।

মঙ্গল শোভাযাত্রার র‌্যালিতে হাবিপ্রবি পরিবার। © আব্দুল মান্নান

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪২৬ উদযাপিত হয়েছে। পুরাতন, জরা-জীর্ণতাকে বিদায় জানিয়ে শুভ, সুন্দর ও মঙ্গলকে বরণ করার আকাঙ্ক্ষা ও সম্ভাবনায় নিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সাজানো হয় নতুন রূপে।

রবিবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদারের নেতৃত্বে এক বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে। এসময় ঢাক-ঢোল, বাঁশি আর একতারার সুরে নেচে-গেয়ে তারুণ্যের উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ডীনবৃন্দ, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন শাখার পরিচালক, বিভাগীয় চেয়ারম্যান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ হাবিপ্রবির নেতা-কর্মী প্রমুখ।

শোভাযাত্রা শেষে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার নববর্ষ উপলক্ষে বিভিন্ন স্টল পরিদর্শন করেন।

এছাড়া বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ, বিভিন্ন বিভাগ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ইন্টারন্যাশনাল স্টুডেন্টস এসোসিয়েশন, সাংস্কৃতিক সংগঠন অর্ক, সেঁজুতি, রোটার‌্যাক্ট ক্লাব, প্রথম আলো বন্ধুসভা, বিভিন্ন সামাজিক ও অন্যান্য সাংস্কৃতিক সংগঠনের স্টলসমুহ দিনব্যাপী নানাবিধ কর্মসূচি পালন করে। নববর্ষ উপলক্ষে ক্যাম্পাসে প্রায় ২০টি স্টল সাজানো হয়েছে।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্…
  • ০৬ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬