শিক্ষার্থীদের সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হবে: যবিপ্রবি উপাচার্য

১৩ এপ্রিল ২০১৯, ০৯:০৩ PM
বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন।

বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। © টিডিসি ফটো

মেধা ও প্রযুক্তি ভিত্তিক আগামীর বাংলাদেশ গড়তে হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে হবে। সোনার দেশ গড়তে হলে সোনার মানুষ হতে হবে। দেশের উন্নয়নে অবদান রাখতে হবে। শনিবার দুপুরে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) বঙ্গবন্ধু একাডেমিক ভবনের গ্যালারিতে ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন এসব কথা বলেন।

অনুষ্ঠানে নবীনদের শপথ বাক্য পাঠ করান এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম। এসময় নবীনদের ফুল ও করতালির মধ্য দিয়ে বরণ করে নেওয়া হয়। একইসঙ্গে এফএমবি বিভাগ থেকে বিভিন্ন বর্ষের বিগত সেমিস্টারে যারা প্রথম হয়েছেন তাদেরকে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। পরে, অনুষ্ঠানে জনকল্যাণমূলক কাজের অবদানের স্বীকৃতি স্বরূপ এফএমবি বিভাগের ‘সহায়ক’ এবং ‘সেড্রো’ প্রতিনিধিদের ক্রেস্ট দিয়ে সম্মাননা জানানো হয়।

অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেন, আমাদের নিজেদেরকে প্রযুক্তি উদ্ভাবন করতে হবে। কারণ আমদানি নির্ভর প্রযুক্তি দিয়ে কখনোই বাংলাদেশের টেকসই উন্নয়ন সম্ভব হবে না। এফএমবি বিভাগের উন্নয়নে বিশ্বমানের একটি হ্যাচারি অ্যান্ড ওয়েট ল্যাব নির্মাণ করা হয়েছে উল্লেখ করে শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে এই বিভাগের শিক্ষার্থীরা মাছের পোনা উৎপাদন প্রযুক্তি থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত বিষয়গুলো যেন হাতে-কলমে শিখতে পারে, তার ব্যবস্থা করা হবে।

তিনি আরও বলেন, এই বিভাগটিকে সমৃদ্ধ করার জন্য যতখানি সাহায্য সহযোগিতা লাগে আমি উপাচার্য হিসাবে ততখানি সহযোগিতার আশ্বাস দিচ্ছি। তোমাদেরকে বাংলাদেশের দক্ষ ও শ্রেষ্ঠ নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ যেন বিঘ্নিত না হয়, এ জন্য সকল শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সাহায্য সহযোগিতা কামনা অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন।

এফএমবি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে নবীন বরণ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. আনিছুর রহমান, জীব বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ডিন ড. কিশোর মজুমদার, ড. সুব্রত মণ্ডল, শহীদ মসিয়ূর রহমান হলের প্রভোস্ট প্রকৌশলী ড. মো. আমজাদ হোসেন, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. মীর মোশাররফ হোসেন, এফএমবি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী হুমায়রা আজমিরা এরিন, নাজমুল হাসান পলাশ, দ্বিতীয় বর্ষের ছাত্র রেজোয়ান বিশ্বাস, প্রথম বর্ষের শিক্ষার্থী শাহরিয়া জাহান মারিয়া প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স বিভাগের শিক্ষার্থী হাসান মাহমুদ নূর ও হাবিবা ইসলাম। সবশেষে বিকেলে বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজন করা হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

ক্যাপশন: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগ আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আনোয়ার হোসেন। ছবি: রাজিব কুমার মণ্ডল, ফটোগ্রাফার, যবিপ্রবি

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্…
  • ০৬ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬