বুটেক্স শিক্ষার্থীদের কেমিক্যাল ম্যানেজমেন্টের প্রশিক্ষণ সম্পন্ন

জার্মান ডেভেলপমেন্ট কর্পোরেশন জিআইজেড এবং বুটেক্সের ডাইস অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ((ডিসিই) বিভাগ গত ৮ এবং ৯ এপ্রিল ঢাকার বারিধারার বিলাসবহুল ফোর স্টার হোটেল এস্কট দ্যা রেসিডেন্সে কেমিক্যাল মেনেজমেন্ট সম্পর্কিত একটি ইন্টারেক্টিভ প্রশিক্ষণের আয়োজন করে।

প্রশিক্ষণটি বাংলাদেশ ইউনিভার্সিটি অব টেক্সটাইলস (বুটেক্স) -এর ডাইস এন্ড কেমীকাল ইন্জিনিয়ারিং বিভাগ এবং স্ট্র্যাটেজিক এলায়েন্স অব কেমিক্যাল এন্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট (এসটিএ) এর মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং এর উপর ভিত্তি করে অনুষ্ঠিত হয়।

টেক্সটাইল শিল্পে রাসায়নিকের সুষ্ঠু ও নিরাপদ ব্যবস্থাপনায় স্থানীয় সক্ষমতা বাড়ানো এবং জেডডিএইচসি, ডিটক্স এবং এসএআইসিএম’র নির্ধারিত লক্ষ্যে অবদান রাখা ছিল এই প্রশিক্ষণের মূল বিষয়। তাই শিক্ষার্থী এবং প্রফেশনালদের জন্য ব্যবহারিক জ্ঞান সম্পর্কিত প্রোগ্রামটি বুটেক্স এবং জার্মান ব্র্যান্ড-রিউই গ্রুপ, টেকিবো জিএমবিএইচ এবং জিআইজেডের ডেভেলপ ডিই স্ট্র্যাটেজিক এলায়েন্সের মাধ্যমে প্রশিক্ষণটি পরিচালনা করে।

প্রশিক্ষণের সবগুলো সেশনের শেষে চারজন শিক্ষার্থীকে তাদের কাজের উপর ভিত্তি করে পরবর্তী ধাপের জন্য নির্বাচন করা হয়। তাদেরকে স্টুডেন্ট ট্রেইনার হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রশিক্ষণ দেয়া হবে বলে জানা যায়।

প্রশিক্ষণের দ্বিতীয় দিন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মোহাম্মদ আবুল কাশেম, টেক্সটাইল কেমিকাল ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির ডিন প্রফেসর শারফুন নাহার আর্জু, ডিসিই ডিপার্ট্মেন্টের প্রধান প্রফেসর ড. এম ফরহাদ হোসেন উপস্থিত থাকেন এবং শিক্ষার্থীদের উৎসাহ দেন।

উপাচার্য বলেন, ‘তোমাদের মধ্যে পরিবর্তনের অসীম ইচ্ছা ছিল বলেই তোমরা এখানে এসেছ। জিআইজেড তোমাদেরকে কেমিকাল ম্যানেজমেন্টে দক্ষ হিসেবে গড়ে তোলার জন্য এ প্রশিক্ষণে যা যা দরকার সবকিছুই সরবরাহ করেছে। তোমরা সত্যিই অনেক ভাগ্যবান। আমি নিশ্চিত যে তোমরা জিআইজেডের দেয়া এই সম্মান এবং গুরুত্ব কতটুকু তা বুঝতে পারছ। এখন তোমাদের তার প্রতিদান দিতে হবে। একজন ছাত্র, ভবিষ্যত ইঞ্জিনিয়ার এবং সুনাগরিক হিসেবে নিজেদের দক্ষতা বাড়িয়ে ভালো ভালো উদ্যোগ গ্রহণের মাধ্যমে।’

প্রশিক্ষণ চলাকালীন

 

প্রশিক্ষণটি জিআইজেড এডভাইজর কেমিকাল এন্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট পিএসইএস মোহাম্মদ ওমর ফারুক এবং বুটেক্সের ডাইস এন্ড কেমিকাল ইঞ্জিনিয়ারিং বিভাগের এসিস্ট্যান্ট প্রফেসর ড. আব্বাস উদ্দিন শায়ক অনুষ্ঠানটি পরিচালনা করেন।

ডিসিই বিভাগের শিক্ষার্থী তাসনিম ইসলাম বলেন, ‘ট্রেনিংটি খুবি অসাধারণ ছিল। আমরা অনেক কিছু শিখতে পেরেছি। আশা করি ভবিষ্যতে এ শিক্ষা আমাদের অনেক কাজে দিবে।’ টিএমডিএম বিভাগের আরেকজন শিক্ষার্থী হারুনুর রশিদ মুন বলেন, ‘টেক্সটাইলের ব্যবহারিক জ্ঞান অর্জনের জন্য এ ট্রেনিংটি অনেক সাহায্য করবে।’

দুইদিনের এ প্রশিক্ষণটি একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার মাধ্যমে সমাপ্ত হয়।

প্রসংগত, প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের প্রত্যেকের জন্য জিআইজেডের পক্ষ থেকে ছিল দুপুরের খাবার এবং নাস্তার ব্যবস্থা । এছাড়াও তারা সবাইকে কোর্স কন্টেন্ট সংবলিত পেনড্রাইভ উপহার দেয়।

একাডেমিক প্রকাশকদের বিলিয়ন ডলারের ব্যবসা, কোন প্রকাশকের আয় …
  • ২৩ অক্টোবর ২০২৬
সেনা কর্মকর্তা হওয়ার স্বপ্ন থেকে বুয়েট, মাত্র তিন মাসের প্র…
  • ২৩ অক্টোবর ২০২৬
পদক্ষেপে ১১ জনের চাকরি, বেতনের সাথে থাকছে অন্যান্য সুযোগ-সু…
  • ২৩ অক্টোবর ২০২৬
মেরি স্টোপস বাংলাদেশে জনবল নিয়োগ, আবেদন ই-মেইলে
  • ২৩ অক্টোবর ২০২৬
৭ পদে শিক্ষকসহ ২১ জনকে নিয়োগ দেবে সেনা পাবলিক স্কুল ও কলেজ
  • ২৩ অক্টোবর ২০২৬
দোকান ‘দখল’ ও মারধরের অভিযোগ, ঢাকা কলেজ ছাত্রদলের তিন নেতার…
  • ২৩ অক্টোবর ২০২৬