বাংলা নববর্ষে যবিপ্রবিতে মেহেদী উৎসব

১২ এপ্রিল ২০১৯, ০৮:০৮ PM
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। © ফাইল ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) ইউথ এন্ডিং হাঙ্গার যবিপ্রবি শাখা ও নিলয় মটরস লিমিটেডের যৌথ উদ্যোগে মেহেদি উৎসবের আয়োজন করা হয়েছে। বাংলা নববর্ষকে বরণ করে নিতে এ আয়োজন করা হয়েছে।

আগামী ১৪ এপ্রিল রবিবার সকাল আটটায় শুরু হবে নিজের হাতে মেহেদি পরা এবং অন্যর হাতে মেহেদি পরিয়ে বৈশাখী আনন্দে মেতে ওঠার এই ভিন্নধর্মী অনুষ্ঠান। মেহেদি উৎসবের পাশাপাশি বিশেষ এক বর্ণাঢ্য আনন্দ র‌্যালিও থাকার কথা রয়েছে।

উৎসব সম্পর্কে ইউথ এন্ডিং হাঙ্গার বিশ্ববিদ্যালয় শাখার সমন্বয়ক নাজনীন সুলতানা দ্যা ডেইলী ক্যাম্পাসকে জানান, পহেলা বৈশাখে নিজে মেহেদি পরা এবং অন্যকে মেহেদি পরিয়ে দেয়ার মাধ্যমে আমরা ক্যাম্পাসে ভিন্নধর্মী বৈশাখ উদযাপনে এমন উদ্যোগ নিয়েছি।

নিলয় মটরস লিমিটেডের যশোর রিজিওনাল কো-অরডিনেটর আবু সাঈদ বলেন, বাংলার ঐতিহ্যগত শিল্প ও সংস্কৃতি চর্চার জন্য আমরা এমন উদযাপনে পাশে আছি।

এছাড়া বাংলা নববর্ষকে স্বাগত জানাতে প্রশাসনের পক্ষ থেকে ক্যাম্পাসে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও বিশ্ববিদ্যালয়ের প্রধান মাঠ সংলগ্ন কদমতলায় সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের কর্মসূচি হাতে নেয়া হয়েছে। ইতিমধ্যে ক্যাম্পাসের রাস্তায় আলপনা আঁকা, সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের প্রস্তুতিসহ নানাবিধ কাজে ব্যস্ত সময় পার করছে আয়োজক প্যানেল ও সংশ্লিষ্ট শিক্ষার্থীরা।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্…
  • ০৬ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬