বাকৃবিতে হাসিমুখের পরিচ্ছন্নতা অভিযান

১২ এপ্রিল ২০১৯, ০৬:৪৬ PM
পরিচ্ছন্ন অভিযানে সংগঠনটির সদস্যবৃন্দ।

পরিচ্ছন্ন অভিযানে সংগঠনটির সদস্যবৃন্দ। © রাকিবুল হাসান

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান-২’ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৫ টার দিকে বিশ্ববিদ্যালয়ের হ্যালিপ্যাড থেকে ওই কর্মসূচির আয়োজন করে স্বেচ্ছাসেবী সংগঠন ‘হাসিমুখ’।

হাসিমুখের সভাপতি অধ্যাপক ড. আবু সালেহ্ মাহফুজুল বারী ওই কর্মসূচির উদ্বোধন করেন। পরে হাসিমুখের সদস্যরা ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চালান।

ক্যাম্পাসে পরিচ্ছন্ন অভিযান চলছে। ছবি: রাকিবুল হাসান

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. ছোলায়মান আলী ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. মো. আজহারুল হক ও হাসিমুখের সহ-সভাপতি একোয়াকালচার বিভাগের সহযোগী অধ্যাপক ড. তানভীর রহমান এবং কৃষি শক্তি ও যন্ত্র বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. হামিদুল ইসলাম।

এছাড়াও পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দসহ হাসিমুখের প্রায় শতাধিক সদস্য উপস্থিত ছিলেন।

রেকর্ড ২০০০ কোটিতে দিয়োমান্দেকে দলে ভেড়াল রিয়াল মাদ্রিদ
  • ০৬ আগস্ট ২০২৬
সহকারী শিক্ষকের মামলায় প্রধান শিক্ষকসহ ৩ জন কারাগারে
  • ০৬ আগস্ট ২০২৬
বিটিভির মহাপরিচালক হলেন কাজী জেসিন
  • ০৬ আগস্ট ২০২৬
দেশের তেইশতম রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে চলছে নানা সম…
  • ০৬ আগস্ট ২০২৬
পদ ফিরে পেলেন সিলেট মহানগর বিএনপির সভাপতি
  • ০৬ আগস্ট ২০২৬
বহিষ্কৃত ছয় নেতাকে দলে ফেরাল বিএনপি
  • ০৬ আগস্ট ২০২৬