শাবিপ্রবি কোষাধ্যক্ষ পদে ড. আনোয়ারুল ইসলামের নিয়োগ

১১ এপ্রিল ২০১৯, ০৭:১৭ PM

© হাবিব রহমান

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) নতুন কোষাধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম দিপু। বৃহস্পতিবার বিকাল ৩টায় বিশ্ববিদ্যালয়ের ৬ষ্ঠ কোষাধ্যক্ষ হিসেবে সাবেক কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসের স্থলাভিষিক্ত হয়ে কর্মস্থলে যোগদান করেন তিনি।

জানা যায়, বৃহস্পতিবার রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্মসচিব সৈয়দ আলী রেজা স্বাক্ষরিত নিয়োগ প্রদান বিষয়ক এক প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদের আদেশক্রমে ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ১৯৮৭ এর ১৪ (১) অনুযায়ী আগামী ৪ বছরের জন্য বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ হিসেবে তাকে নিয়োগ প্রদান করা হয়।

নিজকর্মস্থলে যোগদানকালে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ তাকে ফুল দিলে শুভেচ্ছা জানান। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

যোগদানকালে অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম বলেন, বিশ্ববিদ্যালয়ের সার্বিক বিষয়ের সাথে সম্পৃক্ত কোষাধ্যক্ষ। আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তা আমি যথাযথভাবে পালন করার চেষ্টা করবো। এর আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দায়িত্ব পালন করেছি। এসময় ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দেন তিনি।

এর আগে অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও নির্দেশনা পরিচালক, শিক্ষক সমিতির সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট, গণিত বিভাগে বিভাগীয় প্রধানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক দায়িত্ব পালন করেন তিনি।

এছাড়া তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে ফলিত গণিত বিভাগে অনার্স ও মাস্টার্স শেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের গণিত বিভাগে ১৯৯৪ সালের ১৯ মার্চ প্রভাষক হিসেবে যোগদান করেন। এছাড়া একই বিষয়ের উপর রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন তিনি।

ট্যাগ: নিয়োগ
৯৪২ কোটি টাকার অত্যাধুনিক রাডারের যুগে বাংলাদেশ, নজরদারি কর…
  • ২২ এপ্রিল ২০২৬
ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রযুক্তিতে বাজেট বাড়াতে যাচ্ছে যুক্তর…
  • ২২ এপ্রিল ২০২৬
কামরাঙ্গীরচরে প্রিন্টিং কারখানায় আগুন, ফায়ার সার্ভিসের ৩ ইউ…
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবি শিক্ষার্থীকে মারধরের ঘটনায় মামলা না নেওয়ায় পুলিশের বির…
  • ২২ এপ্রিল ২০২৬
প্রতিটি ক্যাম্পাসে আমরা আপনাদেরকে হাজার হাজার বার গুপ্ত বলব…
  • ২১ এপ্রিল ২০২৬
জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের আহ্বান রাবি ছাত্রদল সভাপত…
  • ২১ এপ্রিল ২০২৬