ভিসা জটিলতায় হাল্টপ্রাইজে অংশগ্রহণ অনিশ্চিত যবিপ্রবি চ্যাম্পিয়ন দলের

১০ এপ্রিল ২০১৯, ০২:১২ PM
টিম ‘অটোফ্যাগি’র  তিন সদস্য

টিম ‘অটোফ্যাগি’র তিন সদস্য © টিডিসি ফটো

হাল্টপ্রাইজ ফাউন্ডেশন ও জাতিসংঘের যৌথ উদ্যোগে আয়োজিত ‘হাল্টপ্রাইজ-২০১৯’ প্রতিযোগিতার রিজিওনাল রাউন্ডে অংশ নিতে আগামী ১১ই এপ্রিল মুম্বাই যাওয়ার কথা যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের(যবিপ্রবি) চ্যাম্পিয়ন দল ‘অটোফ্যাগি’র তিন সদস্যের।

টিম ‘অটোফ্যাগি’র সদস্যরা হলেন- পদার্থ বিজ্ঞান বিভাগের ফরিদ আহমেদ (দলনেতা), সৈকত তূর্য দীপ এবং সৈয়দ কাতিবুর রহমান রাব্বির। কিন্তু ভিসা সমস্যার কারনে দলটি রিজিওনাল রাউন্ডে অংশ নিতে মুম্বাই যেতে পারছে না।

টিম ‘অটোফ্যাগি’র দলনেতা ফরিদ গত ফেব্রুয়ারি থেকে ভিসার জন্য দুইবার আবেদন করার পরও ভিসা পাননি। ভিসা পাওয়ার জন্য ইন্ডিয়ান হাইকমিশনে যাওয়ার পরও সেখান থেকে কোন সাড়া আসেনি। ফোনালাপে হাইকমিশনে মেইল করার কথা বললেও গত দশদিনে কোন রিপ্লাই আসেনি হাইকমিশন থেকে। দীর্ঘ দুইমাস পাসপোর্ট আটকে থাকার পর গতকাল ভিসা ছাড়াই পাসপোর্ট ফেরত দিয়েছে ভিসা সেন্টার।

ভিসা না হওয়ার কারন জানতে চাইলে, ভিসা সেন্টারের যশোর ও ঢাকা ব্রাঞ্চ উভয়ই কারন জানে না বলে জানিয়ে দেয় এবং হাইকমিশনে যোগাযোগ করতে বলে। অথচ হাইকমিশন থেকেও কোন উত্তর আসেনি।

উল্লেখ্য, গত ২৯ নভেম্বর ২০১৮ ইং তারিখে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্যালারীতে আয়োজিত হয় ক্যাম্পাস রাউন্ড পর্ব। উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য যবিপ্রবি ক্যাম্পাস থেকে ৫৪ টি দল রেজিষ্ট্রেশন করে, তার মধ্যে প্রথম রাউন্ডে পিচ দেওয়ার জন্য নির্বাচিত হয় ১৯টি দল। সেখান থেকে ফাইনাল পিচ দেওয়ার জন্য নির্বাচিত হয় ৫ টি দল এবং চ্যাম্পিয়ন হিসেবে নির্বাচিত হয় টিম 'অটোফ্যাগি'।

ঢাকায় পাকিস্তান হাইকমিশনারের বাসভবনে আগুন, সস্ত্রীক হাসপাতা…
  • ০৬ আগস্ট ২০২৬
গ্যাস সংকট, লোডশেডিং বন্ধের দাবিতে ময়মনসিংহে ১১ দলীয় ঐক্যজো…
  • ০৬ আগস্ট ২০২৬
শিক্ষকদের বদলি শুরু করতে টেলিটক চেয়ারম্যানের কাছে পাসওয়ার্…
  • ০৬ আগস্ট ২০২৬
বৈদ্যুতিক মোটরে সংযোগ দিতে গিয়ে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থ…
  • ০৬ আগস্ট ২০২৬
৬ মাস নিষিদ্ধ হতে পারেন নেইমার
  • ০৬ আগস্ট ২০২৬
ছাত্রাবাসে গাজা সেবন, ৮ শিক্ষার্থী হাতেনাতে ধরা
  • ০৬ আগস্ট ২০২৬